বঙ্গে দ্বিতীয় দফা ভোটের (Bengal Election 2026) আগে চর্চায় উত্তরপ্রদেশের ‘সিংঘম’ আইপিএস অজয় পাল শর্মা (IPS Ajay Pal SharmaAhead of the second phase of polling in Bengal, she is in the spotlight)। যোগীরাজ্যের এই ‘এনকাউন্টার স্পেশালিস্ট’ দক্ষিণ ২৪ পরগনা জেলার পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েই ‘দাবাং’ স্টাইলে ধমক-চমক শুরু করেছেন। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের পরিবারকে হুঁশিয়ারি দেওয়ার ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে। এবার তাঁর গোপন ভিডিও প্রকাশ করে সোশাল মিডিয়ায় অজয় পাল শর্মাকে মিষ্টি ভাষায় কড়া বার্তা দিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। ভিডিওতে দেখা গিয়েছে, এক লাস্যময়ীর সঙ্গে ফুর্তিতে মত্ত ‘সিংঘম’! মহুয়ার পাশে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের ডিআইজি-কে কটাক্ষ করেছেন সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, ইন্ডিয়ার জোটশরিক অখিলেশ যাদবও।
Fair & lovely Babua @DripsAjaypal – good to see you enjoying yourself FantaCop style. Stay Thanda Thanda Cool Cool. Bengal is always Trinamool. pic.twitter.com/CYfJ1q3pzn
Advertisement— Mahua Moitra (@MahuaMoitra) April 28, 2026
সোমবারই অজয় পাল শর্মার একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গির খানের বাড়ির কাছে গিয়ে সরাসরি তাঁর পরিবারের উদ্দেশে ধমক দিচ্ছেন জেলার পুলিশ পর্যবেক্ষক। ‘সিংঘম’কে বলতে শোনা গিয়েছে, ‘‘সবাই কান খুলে শুনে রাখুন, কোনও ঝামেলা করলে এমন চিকিৎসা করব না…এখানে জাহাঙ্গিরের পরিবারের লোকজন আছে। তাদের বলছি, ওর লোকজন নাকি হুমকি দিয়ে বেড়াচ্ছে শুনছি। ওকে বলে দেবেন এসব করলে আমি কিন্তু সব খবর নেব। পরে এমন করব তখন কেঁদেকেটেও লাভ হবে না।” তাঁর এই হুমকি ভিডিও ছড়িয়ে পড়তেই তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে পোস্ট করে যোগীরাজ্যের এই আইপিএস অফিসারের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগগুলি প্রকাশ্যে আনে। তার মধ্যে ছিল টাকার বিনিময়ে পোস্টিং, মহিলাদের সঙ্গে বিয়ের নামে প্রতারণা।
আরও পড়ুন:
এবার তাঁর একটি ভিডিও এক্স হ্যান্ডলে পোস্ট করে খোঁচা দিয়েছেন মহুয়া মৈত্র। ভিডিওটিতে দেখা যাচ্ছে, আলো-আঁধারি ঘেরা স্বল্পবসনা এক লাস্যময়ীর সঙ্গে নাচেগানে ব্যস্ত ‘সিংঘম’। তা পোস্ট করে মহুয়া তাঁকে ‘ফেয়ার অ্যান্ড লাভলি বাবুয়া’ সম্বোধন করে লিখেছেন, ‘দেখে ভালো লাগছে যে আপনি ফান্টা স্টাইলে ফূর্তি করতে ব্যস্ত। ঠান্ডা ঠান্ডা কুল কুল থাকুন। আর মনে রাখবেন, বাংলায় সবসময়ে তৃণমূল। আরও একটি নাচের ভিডিও পোস্ট করে মহুয়া লিখেছেন, ‘আশা করি নাচের চেয়ে পেশা অর্থাৎ পুলিশিতে দক্ষ আপনি।’
Oh and btw @DripsAjaypal hope your policing skills are better than your dancing skills….. just saying … heheh
— Mahua Moitra (@MahuaMoitra) April 28, 2026
অজয় পাল শর্মার এই ভিডিও সোশাল মিডিয়ায় ফাঁস হওয়ায় নানা মহলে নানা প্রতিক্রিয়া। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব এক্স হ্যান্ডলে পোস্ট করে এর তীব্র নিন্দা করেছেন। তাঁর মতে, পুলিশ অফিসারের যেসব ছবি, ভিডিও ভাইরাল হয়েছে, তা উত্তরপ্রদেশের লজ্জা এবং বিজেপি ঘেঁষা মহলের মহিলাদের প্রতি অসম্মান প্রদর্শনের এক চূড়ান্ত নজির।
बंगाल चुनाव के दौरान ऑब्ज़र्वर बने, उप्र के एक वरिष्ठ पुलिस अधिकारी का जो अभद्र वीडियो सरेआम चल रहा है, उससे उत्तर प्रदेश सरकार के शासन-प्रशासन की छवि बेहद क्षतिग्रस्त हुई है साथ ही भाजपा सरकार के तथाकथित ‘महिला सम्मान’ व ‘नारी वंदन’ के दावों की पोल भी महिलाओं के सामने पूरी तरह…
— Akhilesh Yadav (@yadavakhilesh) April 28, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এক সপ্তাহ বন্ধ সুন্দরবনের সাফারি, যোগা দিবসের প্রস্তুতিতে কলকাতায় টুরিস্ট বোট, লঞ্চ
-
বিধানসভায় ফিরহাদের সঙ্গে বৈঠক, বেরিয়ে এসে ঋতব্রত বললেন, ‘এবার ৬৫’
-
শোনেনি বাবার বারণ, ঝড়বৃষ্টি দেখেই শালিকের বাচ্চা বাঁচাতে ছুটেছিল কিশোর, বজ্রাঘাতে সব শেষ!
-
কালীঘাটে কুণালকে ডিম! মমতার বাড়ির সামনেই আক্রান্ত বেলেঘাটার বিধায়ক
-
‘বুড়ো বর, সুখ পান?’, আরবাজকে কটাক্ষ করতেই মোক্ষম জবাব সলমনদের বাড়ির বউমার
নিবেদিত


