সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রিও ওলিম্পিকে পদক জিতে ফেরার পর দেশের বিভিন্ন প্রান্ত থেকে সংর্বধনা জানানো হচ্ছে ভারতীয় কুস্তিগির সাক্ষী মালিক ও শাটলার পি ভি সিন্ধুকে৷ রিওতে দুরন্ত পারফরম্যান্সের জন্য সম্মানিত হয়েছেন দীপা কর্মকারও৷ বিদেশের মাটিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন এই তিন ভারতীয় নারী৷ এবার দেশকে পরিচ্ছন্ন করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন তাঁরা৷
কীভাবে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বচ্ছ ভারত অভিযানে তিন ভারতীয় ক্রীড়াবিদের নাম অন্তর্ভূক্ত হতে চলেছে৷ পানীয় জল ও স্বচ্ছতা বিভাগের সচিব পরমেশ্বরণ আইয়ার জানান, “স্বচ্ছ ভারত মিশনে আমরা রিওতে ব্রোঞ্জজয়ী সাক্ষী, রুপোজয়ী সিন্ধু ও জিমন্যাস্ট দীপাকে যুক্ত করতে চাই৷ ক্রীড়া ক্ষেত্রে তাঁরা যেমন সাফল্য পেয়েছেন, তেমনই পরিচ্ছন্নতার বিষয়ে মানুষকে সচেতন করে তুলতেও সফল হবেন তাঁরা৷” স্বচ্ছতা অভিযানে এই তিন ওলিম্পিয়ানকে যুক্ত করার জন্য কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে আবেদন করা হবে বলে জানান তিনি৷ তাঁর ধারণা, শহরে তো বটেই, গ্রামাঞ্চলের মানুষ দীপা, সিন্ধুদের থেকে অনেক বেশি অনুপ্রেরণা পাবেন৷
স্বচ্ছভারত অভিযানের জন্য অমিতাভ বচ্চন, শচীন তেণ্ডুলকর, অনিল অাম্বানি-সহ মোট ২৭ জন বিশিষ্ট ব্যক্তির নাম বেছে নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এখন দেখার এই তিন ওলিম্পিয়ানকেও অভিযানে সামিল করা হবে কি না৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!