সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাশিয়ান অ্যাথলিটদের উপর থেকে নির্বাসন তোলা হচ্ছে না৷ বৃহস্পতিবার কোর্ট অফ আর্বিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সাফ জানিয়ে দিল, ডোপ কেলেঙ্কারিতে জড়িত অ্যাথলিটরা আসন্ন রিও ওলিম্পিকে অংশ নিতে পারবেন না৷
এদিন একটি বিজ্ঞপ্তিতে সিএএস জানায়, রাশিয়ান ওলিম্পিক কমিটি অ্যাথলিটদের নির্বাসন তুলে নেওয়ার জন্য যে আবেদন জানিয়েছিল, তা খারিজ করে দেওয়া হয়েছে৷ শুধু তাই নয়, রাশিয়াকে সব ধরনের খেলা থেকেই সাসপেন্ড করা হবে কি না, তা আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থার (আইওসি) সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে সিএএস৷ উল্লেখ্য, ডোপ কেলেঙ্কারির সঙ্গে নাম জড়ানোয় ৬৮ জন রাশিয়ান অ্যাথলিটের নাম ছেঁটে ফেলেছিল আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থা (আইওসি)৷ নির্বাসিত অ্যাথলিটদের দাবি ছিল, তাঁরা ডোপ কেলেঙ্কারির সঙ্গে কোনওভাবেই যুক্ত নয়৷ তাই তাঁদের রিওর ছাড়পত্র দেওয়া উচিত৷ নির্বাসিত অ্যাথলিটদের পাশে দাঁড়িয়ে তাঁদের উপর থেকে নির্বাসন তুলে নেওয়ার আবেদন জানিয়েছিল রাশিয়ান ওলিম্পিক কমিটি৷ এদিন তারই রায় ঘোষণা করল আদালত৷ সিএএস-এর রায়ে বেশ বিপাকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন৷
এদিকে গত সোমবার আরও একটি রিপোর্ট প্রকাশ্যে আনে বিশ্ব অ্যান্টি-ডোপিং সংস্থা৷ সেই রিপোর্টের ভিত্তিতে দু’জন রাশিয়ান ভারোত্তলক ডোপ পরীক্ষায় ফেল করে নির্বাসিত হয়েছেন৷ এর পাশাপাশি ২০১৪ সোচি উইন্টার ওলিম্পিক ও তার আগের কিছু প্রতিযোগিতায় অংশগ্রহণকারী রাশিয়ান অ্যাথলিটদেরও ফের ডোপ পরীক্ষা করে দেখা হবে৷ ফলে গোটা রাশিয়াকেই ওলিম্পিক থেকে বাদ দেওয়া হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷
সর্বশেষ খবর
-
নৌকায় চেপে ত্রাণ বিলি, বিহারের বন্যাদুর্গতদের পাশে ‘মসিহা’ সোনু সুদ
-
সিন্ধু জলচুক্তি নিয়ে রাষ্ট্রসংঘে ‘মিথ্যাচার’, পাকিস্তানের ষড়যন্ত্র ফাঁস নয়াদিল্লির
-
ফের হাতছাড়া সোনার সুযোগ, ভারোত্তোলনে রুপো জিতেও এশিয়াডে ইতিহাস মীরাবাই চানুর
-
ইকোপার্কে লাখ লাখ ফেনসিডিলে ‘বুলডোজার’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘নিষিদ্ধ কাফসিরাপ ব্যবসা বরদাস্ত না’
-
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির