মাঠে বাবার জন্য জলের বোতল হাতে ছোট্ট জিভা, ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া

দেখুন সেই মিষ্টি ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৬, ২০১৭, ০৭:১৮

options
link
মাঠে বাবার জন্য জলের বোতল হাতে ছোট্ট জিভা, ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলোয়াড়ি জীবনে এমন কোনও অনুভূতি নেই, যার শরিক হতে পারেননি। একের পর এক সাফল্যের মাইলস্টোন পেরিয়েছেন। তবে এই অনুভবের সঙ্গে বোধহয় কোনও কিছুরই তুলনা হয় না। যখন একরত্তি জিভা বাবা মহেন্দ্র সিং ধোনির মুখে জলের বোতল তুলে ধরল। মিষ্টি সে ভিডিওতে মুগ্ধ নেটদুনিয়া।

Advertisement

জমজমাট সেলিব্রিটি ক্লাসিকো, রণবীরদের ৭ গোল দিলেন বিরাটরা ]

Advertisement

সেলিব্রিটি ক্লাসিকো-তে দাপিয়ে খেলেছেন ধোনি। এমনিতেই রুপোলি জগতের তারকারা খেলোয়াড়দের সঙ্গে তেমন এঁটে উঠতে পারছিলেন না। তার উপর মাঠে ধোনি ছিলেন একেবারে যাকে বলে বিধ্বংসী মেজাজে। এমন খেলা তিনি খেললেন যে শেষমেশ সিনেতারকাদের অধিনায়ক অভিষেক বচ্চনকে বলতে হল, “আমাদের দলে অনেকেই ভাল খেলেছে। কিন্তু মহেন্দ্র সিং ধোনি তো ধোনিই। কাম অন।” শুনতে শুনতে বিরাট কোহলি হাততালিতে ফেটে পড়লেন। ধোনির মুখে হাসি।

Advertisement

বিরাটের জন্যই দল থেকে বাদ পড়েছেন যুবরাজ-রায়না! ]

এসবের মধ্যেই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। যেখানে দেখা যাচ্ছে, বিরতিতে মেয়ে জিভার সামনে হাঁটু গেড়ে বসে আছেন প্রাক্তন ভারত অধিনায়ক। আর একরত্তি জিভা বাবার মুখে জলের বোতল তুলে ধরছে। ছোট্ট ভিডিও, কিন্তু বাবা-মেয়ের এই মিষ্টি মুহূর্ত মন জয় করেছে নেটদুনিয়ার। মাঠে সে সময় উপস্থিত ছিলেন ধোনির স্ত্রী সাক্ষীও।

 


এ তো গেল সেলিব্রিটিদের সঙ্গে খেলাধুলো। তবে ধোনিদের আসল যুদ্ধ শুরু হচ্ছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আসন্ন একদিনের ও টি-টোয়েন্টি সিরিজে কেন উইলিয়ামসনের দলের মুখোমুখি হবেন বিরাটরা।

ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়কের নাম বলতে পারলেন না আমির খান ]

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.