একের পর এক সাপ্লিমেন্টারি তালিকা (Supplementary Voter List) প্রকাশ হচ্ছে। তালিকা থেকে শয়ে শয়ে নাম বাদ যাচ্ছে। সেসব ব্যক্তিদের ট্রাইবুনালে যাওয়ার কথা জানিয়েছে কমিশন। ট্রাইবুনাল বিষয়ে বেশ কিছু আবেদন রাখল তৃণমূল কংগ্রেস। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে এই বিষয়ে একটি চিঠি পাঠানো হয়েছে। ট্রাইবুনালে যাতে শশরীরে গিয়ে আবেদন করা যায়, কেবল এক জায়গায় নয়, জেলার বিডিও অফিসেও ওই ট্রাইবুনালের শুনানির আবেদন হতে পারে। সেই আবেদন রাখা হয়েছে। অফলাইন আপিল ব্যবস্থা চালুর জন্য যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশের কথাও বলা হয়েছে।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্টের আদেশ অনুসারে, পশ্চিমবঙ্গের সব জেলার বিচারাধীন মামলাগুলির আবেদন শোনার জন্য ১৯টি ট্রাইবুনাল গঠনের বিজ্ঞপ্তি জারি হয়েছে। কেবল কলকাতা নয়, রাজ্যের সব ডিএম এবং এসডিও-র কার্যালয় ছাড়াও বিডিও দপ্তরে আবেদন গ্রহণ করা যেতে পারে। সেই আবেদন করা হয়েছে। অনলাইন ও অফলাইনে আবেদনের কথা জানানো হয়েছে। সেক্ষেত্রে অফলাইন আবেদন ব্যবস্থা চালুর জন্য যত দ্রুত সম্ভব বিজ্ঞপ্তি প্রকাশ করার কথা বলা হয়েছে। ট্রাইবুনালের সামনে সশরীরে বা ভার্চুয়াল মাধ্যমে শুনানির সুযোগ দেওয়া যেতে পারে, আপিলকারীদের শুনানির তারিখ জানানোর ব্যবস্থা করা যেতে পারে। সেই কথাও বলা হয়েছে।
শুধু তাই নয়, আবেদন দাখিলের অনলাইন পোর্টালে নথি আপলোড করার একটি বিকল্প প্রদান করা যেতে পারে। এছাড়াও সশরীরে আবেদন দাখিলের জন্য ফর্ম নির্ধারণ করা এবং আপিলকারীকে নথি সংযুক্ত করার অনুমতি দেওয়ার কথাও আবেদনে বলা হয়েছে। সশরীরে দাখিল করা আবেদনের জন্য আপিলকারীকে একটি রশিদ দেওয়া যেতে পারে। সেই কথাও বলা হয়েছে। আসন্ন নির্বাচনের (Bengal Election 2026) সময়সূচির পরিপ্রেক্ষিতে আবেদনের ফলাফল দৈনিক ভিত্তিতে প্রকাশ করা হোক। সেই আবেদনও চিঠিতে রাখা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া