প্রথম দফা নির্বাচনের আগেই ভোটারদের নাম বাদ প্রসঙ্গে কড়া অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্টের গঠন করা ট্রাইবুনাল। ভোটার তালিকা সংশোধন ও যাচাই প্রক্রিয়া নিয়ে নোটিস জারি করা হয়েছে ট্রাইবুনালের তরফে। অবসরপ্রাপ্ত বিচারপতিদের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, যথাযথ নোটিস জারি করে সংশ্লিষ্ট ভোটারের বক্তব্য না শুনে কোনওভাবেই ভোটার তালিকা থেকে কারও নাম বাদ দেওয়া যাবে না।
এই বিষয়ে আরও খবর
কমিশন সূত্রের খবর, পোর্টালে আবেদন করা ভোটারদের এনুমারেশন ফর্ম সংক্রান্ত নথি যাচাই করা হচ্ছে। আবেদনকারীদের সঙ্গে তাঁদের বাবা বা মায়ের নথির প্রমাণ পেলে, বিচারপতিরা দেরি না করেই মামলার নিষ্পত্তি করছেন। দৈনিক ১০ টি করে মামলার নিষ্পত্তি করা হচ্ছে। কেন ‘রিজেক্ট’ বা ‘অ্যালাও’ করা হচ্ছে, তার কারণও উল্লেখ করে দেওয়া হচ্ছে পোর্টালে।
সোমবার পর্যন্ত যেসব মামলার নিষ্পত্তি হবে, তাদের নাম সাপ্লিমেন্টরি তালিকায় প্রকাশিত হবে। এই তালিকায় যাদের নাম থাকবে, তারা এবার ভোটদানের সুযোগ পাবেন। তবে সেই তালিকায় ‘ডিলিটেড’ ভোটারদের নাম উল্লেখ থাকবে না বলেই জানা গিয়েছে। এই যাচাই প্রক্রিয়া চলাকালীন আবেদন খতিয়ে দেখে বিস্মিত বিচারপতিরা। সেখানে দেখা গেছে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে বেশিরভাগই মহিলা। এই বিষয়টি ট্রাইবুনালের নজরে আসার পরই কড়া অবস্থানের সিদ্ধান্ত। প্রশাসনিক গাফিলতিতে যাতে কোনওভাবেই বৈধ ভোটারদের নাম বাদ না যায়, সেদিকে কড়া নজর থাকবে অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়ে গঠিত বেঞ্চের।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
সত্যিই খুনের নেপথ্যে রবীন্দ্রনাথ! ধনেখালিতে একই পরিবার তিনজনের মৃত্যু রহস্য ফাঁস! কী বলছে পুলিশ
-
এবার সরকারি লজেই কম খরচে থাকা-খাওয়া-সুরক্ষা! তারাপীঠ অগ্নিকাণ্ডের পর বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর
-
বন্যা বিধ্বস্ত নেপালের জন্য কনসার্টের উদ্যোগ, কী ভাবনা ‘টক্সিক’ গায়ক বিশালের?
-
অপুষ্টিতেই মালদহ মেডিক্যালে ৮৯টি শিশুর মৃত্যু! হাসপাতাল ঘুরল বিশেষজ্ঞ দল
-
চারদিন ধরে খোঁজ নেই, নেপালে কী অবস্থায় রয়েছেন শুভ্রাংশুর স্ত্রী? মুকুল রায়ের বাড়িতে ঋতব্রতরা



