West Bengal Elections 2026

‘বিজেপিকে বেলাইন করে দিন…’ আঁধার থেকে এসআইআর, নানুরে প্রচারে মমতার মুখে মানুষের হয়রানি

এসআইআর, ভুয়ো ভোটার অন্তর্ভুক্তি নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ তৃণমূল নেত্রীর। "আঁধারের পর এখন এসআইআরের লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। এবার আপনারা বিজেপিকে বেলাইন করে দিন, যেন আর লাইনে দাঁড়াতে না হয়।" নানুরের প্রচার সভা থেকে মমতার নিশানায় গেরুয়াশিবির।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১, ২০২৬, ১৪:১৭

options
link
‘বিজেপিকে বেলাইন করে দিন…’ আঁধার থেকে এসআইআর, নানুরে প্রচারে মমতার মুখে মানুষের হয়রানি
নানুরে জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার বীরভূমের নানুরে নির্বাচনী জনসভায় ঝোড়ো ব্যাটিং মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এসআইআর থেকে ভুয়ো ভোটার অন্তর্ভুক্তি নিয়ে কমিশন-বিজেপিকে একযোগে আক্রমণ শানালেন তৃণমূলনেত্রী। ফর্ম সিক্সে বাইরের ভোটারদের নাম ঢোকানোর অভিযোগে গত দু’দিন ধরেই রণংদেহি তৃণমূল কংগ্রেস। আজ নির্বাচনী (West Bengal Elections 2026) প্রচারে সেই প্রসঙ্গে মমতা বলেন, “ফর্ম সিক্সে বাইরের ভোটারদের ঢোকাচ্ছে বিজেপি। আমার কাছে সব খবর আছে। আপনারা লুকিয়ে কী করেছেন, তার তথ্য আমার কাছে আছে, আপনারা কতজনকে ঢুকিয়েছেন আমি জানি। রেকর্ড কথা বলবে। নমিনেশন ফাইল ডিলিট করার জন্য বিজেপি নির্দেশ দিয়ে রেখেছে।”

Advertisement

ভোটের (West Bengal Elections 2026) বাংলায় এসআরআর চলাকালীন মানুষের চরম হয়রানির কথাও এদিন তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “ভোটার তালিকায় নাম তোলা নিয়ে ঝামেলার শেষ নেই। ২২৫ জনের বেশি মানুষ মারা গেছেন, তাঁদের আত্মা এখনও কাঁদছে। আধারের পর এখন এসআইআরের লাইনে দাঁড়াতে হচ্ছে মানুষকে। বয়স্ক মায়েদের দেখছি রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে আছেন, এবার আপনারা বিজেপিকে বেলাইন করে দিন, যেন আর লাইনে দাঁড়াতে না হয়।” বিজেপিকে টার্গেট করে তৃণমূল সুপ্রিমো বলেন, “বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারী? বর্ডার দায়িত্ব কাদের?”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নানুরের নির্বাচনী সভা থেকে এদিন মমতা বলেন, “২০২৬-এই বিজেপির পতন। যতই পাঠাও অবজার্ভার, শূন্য হবে বিজেপির দরবার।” নানুরের পর বুধবার মুর্শিদাবাদের বড়ঞা ও নবগ্রামে জনসভা করবেন বিদায়ী মুখ্যমন্ত্রী।

Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.