ইটালির (Italy) একটি গুরুদ্বারের বাইরে বন্দুকবাজের হানা। ঘটনায় মৃত্যু হয়েছে দুই ভারতীয় যুবকের। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। আততায়ীকে গ্রেপ্তার করা হয়েছে কি না তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন:
ইটালির স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত শুক্রবার রাতে বার্গামো প্রদেশের কোভো এলাকার একটি গুরুদ্বারের সামনে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে। এদিন একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে গুরুদ্বারের বাইরে ভিড় জমান বহু মানুষ। চারদিকে ছিল আনন্দের হাওয়া। অভিযোগ, সেই সময় এক যুবক একটি গাড়ি করে গুরুদ্বারের সামনে উপস্থিত হয়। তারপরই তাঁরা ভিড় লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে থাকে। গুলির আঘাতে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন দুই যুবক। সেখানেই মৃত্যু হয় তাঁদের। ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। মৃতদের নাম রাগিন্দর সিং (৪৮) এবং গুরমিত সিং (৪৮)। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের উদ্ধার করে ভর্তি করানো হয় হাসপাতালে।
এক প্রত্যক্ষদর্শীর দাবি, হামলাকারী একজন ভারতীয়। তিনি প্রায়ই ওই গুরুদ্বারে আসতেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। তদন্তকারীদের অনুমান, গোটা ঘটনাটি ছিল পূর্ব পরিকল্পিত। কিন্তু ঠিক কী কারণে তাঁদের হত্যা করা হল, তা এখনও জানা যায়নি।
সর্বশেষ খবর
-
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির
-
বাড়ি থেকে এক পা বেরতে দেননি স্বামী! ৮ মাস পর উদ্ধার করল পুলিশ
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের