Mojtaba Khamenei

বহাল তবিয়তে খামেনেই, মৃত্যু জল্পনা উড়িয়ে প্রথমবার প্রকাশ্যে ইরানের সুপ্রিম লিডার!

যাবতীয় জল্পনাকে ছুড়ে ফেলে অবশেষে প্রকাশ্যে এলেন ইরানের সুপ্রিম লিডার। যুদ্ধের ৬ মাস পর ইরানের সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হল মোজতবার নয়া ভিডিও।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১২:৫৬

options
link
বহাল তবিয়তে খামেনেই, মৃত্যু জল্পনা উড়িয়ে প্রথমবার প্রকাশ্যে ইরানের সুপ্রিম লিডার!
ইরানের সুপ্রিম লিডার মোজতবা খামেনেই। ফাইল ছবি

কখনও শোনা গিয়েছে তিনি গুরুতর অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মার্কিন সংবাদমাধ্যম এমনও দাবি করেছে যে আয়াতোল্লা আলি খামেনেইয়ের পুত্র ইরানের নয়া সুপ্রিম লিডার মোজতবা খামেনেইয়ের মৃত্যু হয়েছে। তবে যাবতীয় জল্পনাকে ছুড়ে ফেলে অবশেষে প্রকাশ্যে এলেন ইরানের সুপ্রিম লিডার! যুদ্ধের প্রায় ৬ মাস পর ইরানের সংবাদমাধ্যমের তরফে প্রকাশ করা হল মোজতবার নয়া ভিডিও। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

Advertisement

ইরানের সংবাদমাধ্যমের তরফে যে ভিডিও প্রকাশ করা হয়েছে, সেখানে শিক্ষার্থীদের সঙ্গে একটি ধর্মীয় অ্যাকাডেমিক সেশনে দেখা যাচ্ছে মোজতবা খামেনেইকে। শিক্ষার্থীদের মাঝে বসে ধর্মীয় শিক্ষার পাঠ দিচ্ছেন তিনি। বন্ধ ঘরের মধ্যে চলছে এই সেশন। যদিও ভিডিওটি ঠিক কবে, কোথায় তোলা হয়েছে তা স্পষ্ট নয়। এই বিষয়ে বিশদে কিছুই জানানো হয়নি। ফলে সাম্প্রতিক সময়ে ভিডিওটি তোলা হয়েছে কি না, তা স্বাধীনভাবে যাচাই করাও সম্ভব হয়নি।

Advertisement

ভিডিওতে শিক্ষার্থীদের সঙ্গে একটি ধর্মীয় অ্যাকাডেমিক সেশনে দেখা যাচ্ছে মোজতবা খামেনেইকে। শিক্ষার্থীদের মাঝে বসে ধর্মীয় শিক্ষার পাঠ দিচ্ছেন তিনি।

উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের মাটিতে যৌথভাবে হামলা চালিয়েছিল আমেরিকা ও ইজরায়েল। সেই হামলায় মৃত্যু হয় তৎকালীন সুপ্রিম লিডার আয়াতল্লা আলি খামেনেই-সহ তাঁর পরিবারের একাধিক সদস্যের। শোনা গিয়েছিল এই হামলাতেই গুরুতর জখম হন তাঁর পুত্র মোজতবা। বিশ্বের চোখের আড়ালে চিকিৎসা চলছিল তাঁর। ওই অবস্থাতেই তাঁকে সুপ্রিম লিডার হিসেবে ঘোষণা করে ইরান। এরপর থেকে তিনি প্রকাশ্যে না এলেও বহু বার তাঁর লিখিত বার্তা প্রকাশ করা হয়েছে ইরানের তরফে।

Advertisement

যদিও মোজতবার অনুপস্থিতি নিয়ে জল্পনা কম হয়নি। দাবি করা হয়, ‘আইআরজিসি’র তরফে মোজতবার নামে এই লিখিত বার্তা প্রচার করা হচ্ছে। শুরুতে গুরুতর অসুস্থ বলে দাবি করা হলেও পরে একাধিক পাশ্চাত্য সংবাদমাধ্যম দাবি করে মৃত্যু হয়েছে মোজতবার। এই ডামাডোলের মাঝেই সুপ্রিম লিডারের ভিডিও প্রকাশ্যে আসায় স্বাভাবিকভাবেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও ফুটেজটির সময়কাল বা এর রাজনৈতিক তাৎপর্য নিয়ে কোনও মহল থেকেই কোনও বিবৃতি সামনে আসেনি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.