মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মধ্যে সম্পর্ক যে বিশেষ সুবিধার নয়, তা সকলেরই জানা। কিমকে উপহাস করে ‘লিটল রকেট ম্যান’ বলেন ট্রাম্প। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্টকে ‘ভীমরতিগ্রস্ত বুড়ো’ বলে কটাক্ষ করতে দেখা গিয়েছে কিমকে। যদিও সেসব বহু বছর আগের কথা, তবু হালফিলেও কিমকে আমেরিকার বিরুদ্ধে ‘রণং দেহি’ মেজাজেও দেখা গিয়েছে। আমেরিকা-দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার আগেই একসপ্তাহের মধ্যে দু’বার ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা গিয়েছে কিমকে। কিন্তু এহেন পরিস্থিতিতে ট্রাম্পের সুর নরম। তাঁকে বলতে শোনা গিয়েছে, তাঁর সঙ্গে নাকি কিমের সম্পর্ক ভালো! এবং সেই কারণেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহ়ডা শুরুর আগেই তার পরিসর কমিয়ে আনার কথাও বললেন তিনি!
আরও পড়ুন:
ট্রাম্প তাঁর নিজস্ব সোশাল মিডিয়া ‘ট্রুথ সোশাল’-এ লিখেছেন ‘উত্তর কোরিয়ার কিম জং উনের সঙ্গে আমার অত্যন্ত ভালো সম্পর্কের কারণে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়ায় আমেরিকার দীর্ঘদিনের অংশগ্রহণের বিষয়টি আমার কাছে সন্তোষজনক মনে হচ্ছে না।’ পাশাপাশি তাঁর দাবি, ‘এই মহড়াগুলো কেবল ব্যয়বহুলই নয়, যার বড় একটি অংশ (বরাবরের মতোই) আমেরিকাকে বহন করতে হয়— বরং এগুলি এমন একটি দেশের প্রতি সম্পূর্ণ অনুপযুক্ত ও শত্রুতার বার্তা পাঠায়, যারা ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন কোনও হুমকি দেয়নি। এবং সর্বদা শ্রদ্ধাশীল আচরণই করেছে।” ট্রাম্পের এমন মন্তব্যে অনেকেই অবাক হয়েছেন। কেন হঠাৎ কিমের প্রতি ট্রাম্প এমন ‘নরম’ মনোভাব দেখাচ্ছেন তা নিয়ে বিস্মিত ওয়াকিবহাল মহল।
এদিকে উত্তর কোরিয়া কিন্তু ট্রাম্পের এহেন পদক্ষেপেও খুব বেশি আমল দিচ্ছে না। কিমের এক বিশেষজ্ঞ লিম-ইউল-চুল বলেছেন, ”উত্তর কোরিয়া অবশ্যই ট্রাম্পের এমন মন্তব্যকে অর্থপূর্ণ মনে করত, যদি আমেরিকা সামরিক মহড়ার বিষয়টা বাতিল করে দিত। আমার সন্দেহ আছে, এই বিষয়ে কিম তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া আদৌ দেবেন কিনা।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
রাত পোহালেই ঘরে ঘরে মা মনসার আরাধনা, দেবীর কৃপা পেতে ভোগে রাখুন এই বিশেষ পদ
-
লক্ষ লক্ষ অ্যাকাউন্ট ব্যান করছে হোয়াটসঅ্যাপ! এই ভুলগুলো করলে ‘ভ্যানিশ’ হতে পারে আপনারটিও
-
কলকাতার পর পুরুলিয়া, মিড ডে মিলের দায়িত্বে ইসকন, রাঁধুনীরা কাজ হারাবেন! কী জানালেন শুভেন্দু?
-
বিশাল হাতে শাপমোচন, সাডেন ডেথে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ডের সেমিতে মোহনবাগান
-
চাষের আড়ালে পাকিস্তানের চরবৃত্তি! এবার দিনহাটা সীমান্ত থেকে গ্রেপ্তার যুবক, ‘স্লিপার সেলে’র জাল কত দূর?