US Midterm Elections

এবার আমেরিকাতেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! বাংলায় মাসে ৩ হাজার, মার্কিনিরা পাবেন কত করে?

চার বছর অন্তর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হয়। আগামী ৩ নভেম্বর মার্কিন কংগ্রেসের দুই কক্ষে হবে ভোটগ্রহণ। নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সব ক'টি অর্থাৎ ৪৩৫টি আসন এবং উচ্চকক্ষ বা সেনেটের মোট ১০০টির মধ্যে ৩৫টি আসনে ভোট নির্বাচন হবে। এদিকে ইরান যুদ্ধ ও মূদ্রাস্ফীতির কারণে ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং কমে ৩৩ শতাংশে নেমে এসেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৬, ১৫:২০

options
link
এবার আমেরিকাতেও ‘অন্নপূর্ণা ভাণ্ডার’! বাংলায় মাসে ৩ হাজার, মার্কিনিরা পাবেন কত করে?
মধ্যবর্তী নির্বাচনের আগে বড় ঘোষণা ট্রাম্পের।

বাংলার অন্নপূর্ণা ভাণ্ডারের ধাঁচে এবার আমেরিকাতেও মিলতে পারে আর্থিক অনুদান! ভোটের আগে এমনই প্রতিশ্রুতি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। তাঁর ঘোষণা, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে (মিড টার্ম ইলেকশন) রিপাবলিকানরা যদি মার্কিন কংগ্রেসের দুই কক্ষেরই ক্ষমতা ধরে রাখতে পারে, তাহলে পুরুষ-মহিলা নির্বিশেষে প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকদের দেওয়া হবে এই অনুদান। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘ট্রাম্প ডিভিডেন্ড’।

Advertisement

বুধবার ডালাসে ভোট প্রস্তুতি সভায় যোগ দিয়েছিলেন ট্রাম্প। সেখানে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, “যদি রিপাবলিকানরা কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে জয়লাভ করে, তাহলে দেশের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে ৫ হাজার ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৪ লক্ষ ৭৭ হাজার টাকা) করে দেওয়া হবে। আমাদের জয় মানে অপানাদেরও জয়।” এটিকে তিনি রিপাবলিকানদের সাফল্যের লভ্যাংশ হিসাবে বর্ণনা করেছেন। একটি রিপোর্ট অনুযায়ী, বিশ্বজুড়ে প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের সংখ্যা আনুমানিক ২৪ কোটি ৫০ লক্ষ। যদি ট্রাম্পের দল জেতে এবং এই প্রকল্প বাস্তবায়িত হয়, তাহলে মার্কিন প্রশাসনের খরচ হবে ১ লক্ষ কোটি ডলারেরও বেশি। কিন্তু এত অর্থ কোথা থেকে আসবে? তা সুনর্দিষ্টভাবে ব্যাখ্যা করেননি ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমাদের দেশ প্রচুর অর্থ রয়েছে।” এখানেই শেষ নয়, ট্রাম্প তাঁর সমর্থকদের অনুরোধ জানিয়েছেন, তাঁরা যেন মনে করেন যে ব্যালট পেপারে তাঁর নামই রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, চার বছর অন্তর আমেরিকায় মধ্যবর্তী নির্বাচন হয়। আগামী ৩ নভেম্বর মার্কিন কংগ্রেসের দুই কক্ষে হবে ভোটগ্রহণ। নিম্নকক্ষ বা হাউস অফ রিপ্রেজেন্টেটিভসের সব ক’টি অর্থাৎ ৪৩৫টি আসন এবং উচ্চকক্ষ বা সেনেটের মোট ১০০টির মধ্যে ৩৫টি আসনে নির্বাচন হবে। এদিকে ইরান যুদ্ধ ও মূদ্রাস্ফীতির কারণে ট্রাম্পের জনপ্রিয়তার রেটিং কমে ৩৩ শতাংশে নেমে এসেছে। একাধিক প্রাক নির্বাচনী সমীক্ষা আবার বলছে, এই নির্বাচনে ট্রাম্পের দলকে বড় চ্যালেঞ্জ দিতে পারে ডেমোক্র্যাটরা। এই আবহে মার্কিন প্রেসিডেন্টের আর্থিক অনুদানের ঘোষণা ‘মাস্টারস্ট্রোক’ হিসাবেই দেখছেন বিশেষজ্ঞরা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.