সম্প্রতি জইশ প্রধান মাসুদ আজহারের মাথার দাম ৫০ লক্ষ থেকে বাড়িয়ে ৭০ লক্ষ টাকা করেছে পাকিস্তান। এই ঘটনাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞার ভয়ে নেহাতই ‘লোক দেখানো কাজ’ বলে উড়িয়ে দিল ভারত। বিদেশ মন্ত্রকের কটাক্ষ, ‘সন্ত্রাসবাদে মদতদাতা রাষ্ট্রে’র কাছে এর চেয়ে বেশি আশা করা যায় না।
মঙ্গলবার বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, “পাকিস্তানের এই ধরনের কৌশল তথা প্রতারণা নতুন কিছু নয়। অতীতেও আমরা এমন কৌশল দেখেছি।” আরও বলেন, “সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক কোনও রাষ্ট্রের ঘোষণা, তাও আবার একটি ভুয়ো ঘোষণা। আমরা সবাই জানি বিষয়টি কতটা অন্তঃসারশূন্য।” রণধীর বলেন, “অর্থহীন ফাঁকা আওয়াজ না করে ওদের উপযুক্ত পদক্ষেপ করা উচিত।”
আরও পড়ুন:
২৬/১১ মুম্বই হামলা থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে আত্মঘাতী হামলার মাথা মাসুদ আজহার। পাকিস্তান তথা আইএসআই-এর মদতেই যে ভারতের একের পর এক নাশকতা চালিয়েছে জইশের হোতা, বারবার আন্তর্জাতিক মঞ্চে সেই পর্দাফাঁস করেছে দিল্লি। এরপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার ভয়ে ২০২১ সালে পাকিস্তানের জাতীয় তদন্তকারী সংস্থা ঘোষণা করে, মাসুদকে গ্রেপ্তারির জন্য প্রয়োজনীয় তথ্যের বিনিময়ে ৫০ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এইসঙ্গে ইসলামাবাদ আরও দাবি, জইশ প্রধান দেশে নেই, আফগানিস্তানে লুকিয়ে রয়েছে। যদিও ভারতের গোয়েন্দা সংস্থাগুলি তথ্যপ্রমাণ-সহ সম্পূর্ণ উলটো দাবি করে আসছে দীর্ঘদিন ধরে।
ভারতের গোয়েন্দা সূত্রের খবর অনুযায়ী, মাসুদ আজহার বর্তমানে বহাল তবিয়তে পাকিস্তানের সিন্ধু প্রদেশের নবাবশাহ এলাকায় রয়েছে। কূটনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ২০২৬ সালের নতুন ‘রেড বুক’-এ আজহারকে রাখা এবং পুরস্কারের পরিমাণ বৃদ্ধি পাকিস্তানের ‘আই-ওয়াশ’ বা কৌশলগত চাল। উল্লেখ্য, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ সদস্যের মৃত্যুর ঘটনা-সহ একাধিক জঙ্গি হামলার মূলচক্রী মাসুদ ভারতে ‘মোস্ট ওয়ান্টেড’।
ভারতের গোয়েন্দা সংস্থা এবং আন্তর্জাতিক কূনৈতিক বিশেষজ্ঞ বক্তব্য, পাকিস্তান পারলে ‘রেড বুক’ থেকে মাসুদ আজহার-সহ সমস্ত জঙ্গির নাম মুছে ফেলত। কারণ, এর সকালেই ইসলামাবাদেরই মদতপুষ্ট ‘ফ্রাঙ্কেস্টাইন’। সেই কাজ সম্ভব হচ্ছে না ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্সের মতো আন্তর্জাতিক সংগঠনের জন্য। কালো তালিকাভুক্ত হওয়ার ভয়েই মাসুদ আজাহারের মাথার দাম ২০ লক্ষ টাকা বাড়ানো হয়েছে। এরপর অন্তর্জাতিক সংগঠনটি কী পদক্ষেপ করে সেটাই এখন দেখার।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ড্রাগন-হাতির ট্যাঙ্গো চাইছে বেজিং! সীমান্ত বিতর্কের মাঝেই কলকাতায় চিনা দূতের মুখে মৈত্রীর বার্তা
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’