কুখ্যাত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন কীভাবে আত্মঘাতী হয়েছিলেন, তা নিয়ে এখনও রয়েছে বিতর্ক। এই পরিস্থিতিতে তার মৃত্যুর ৭ বছর বাদে প্রকাশ্যে এল ‘সুইসাইড নোট’। জানা যাচ্ছে, মার্কিন সংবাদমাধ্যম ‘নিউ ইয়র্ক টাইমস’-এর অনুরোধের পর বুধবার ফেডারেল বিচারক সুইসাইড নোটটি প্রকাশ্যে আনার নির্দেশ দেন।
আরও পড়ুন:
জেলে থাকাকালীন একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন এপস্টেইন (Jeffrey Epstein)। কিন্তু সফল হননি। জেল কর্তৃপক্ষ এপস্টেইনের উপর নজরদারিও বাড়িয়েছিল। কিন্তু তা সত্ত্বেও জেলের মধ্যেই তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে এপস্টেইনের মৃত্যু নিয়ে এখনও রহস্য থেকেই গিয়েছে। জানা গিয়েছে, সুইসাইড নোটে এপস্টেইন তদন্তকারীদের প্রতি ক্ষোভ উগরে দিয়েছে। চিরকুটে সে লিখেছে, ‘ওঁরা মাসের পর মাস ধরে তদন্ত করছে, কিন্তু আমার বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি।’ বিষণ্ণ হৃদয়ে জেফ্রি আরও লিখেছে, ‘নিজেকে বিদায় জানানোর সময়টা নিজে বেছে নিতে পারাটা একটা দারুণ ব্যাপার।’ নোটের একদম শেষে লেখা, ‘মজা নেই। এর কোনও মূল্য নেই!’

মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইনের সহবন্দি নিকোলাস টারটাগ্লিওন যৌন অপরাধীর মৃত্যুর তিন সপ্তাহ পর জেলের কুঠুরিতে একটি বইয়ের ভিতর থেকে হলুদ রংয়ের কাগজে লেখা নোটটি উদ্ধার করে। কিন্তু সুইসাইড নোটটি কি এপস্টেইন নিজে লিখেছিল, তা এখনও স্পষ্ট নয়। শুধু তা-ই নয়, আদৌ এটি এপস্টেইনেরই সুইসাইড নোট কি না, তা নিয়েও বিতর্কও রয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোমালিয়ার সমুদ্রে জলদস্যুদের তাণ্ডবে নিহত কলকাতার নাবিক, শোকে পাথর পরিবার
-
ফ্লাই দুবাইয়ের হামলাকারী সহ-পাইলটের ইরান যোগ! সাংঘাতিক ইঙ্গিত ট্রাম্পের
-
আগেও বহুবার সাউথ পয়েন্টের আহত সহপাঠীকে ‘টার্গেট’, কেন বারবার হামলা? তদন্তে পুলিশ
-
ফ্লাই দুবাই মনে করাচ্ছে কান্দাহার বিমান অপহরণ, মিউনিখ গণহত্যার মতো ঘটনাকে
-
পুজোয় পুরী যাওয়ার পথে একরাত কাটুক জঙ্গলে, সাফারিতে দেখা পেতে পারেন হাতিরও