Imran Khan

ইমরানের মুক্তিতে দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি, ঘোষণা হতেই গ্রেপ্তার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোন

প্রশাসনিক তৎপরতার মাঝেও বিক্ষোভে অনড় পিটিআই। দেশের বিভিন্ন শহর থেকে দলীয় কর্মীদের ইসলামাবাদে আসার আবেদন জনানো হয়েছে। তাঁদের একটাই দাবি ইমরান খানের মুক্তি।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৬, ১৭:৩৯

options
link
ইমরানের মুক্তিতে দাবিতে বড় আন্দোলনের প্রস্তুতি, ঘোষণা হতেই গ্রেপ্তার প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর বোন
ইমরানের সঙ্গে তাঁর বোন আলেমা খান।

রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে প্রধানমন্ত্রী পদ হারিয়ে জেলে ‘পচতে’ ইমরান খানকে। শাহবাজ শরিফের অঙ্গুলিহেলনে ইমরানের পরিবারের সদস্যদেরও রেয়াত করছে না পাকিস্তান পুলিশ। এবার ইমরানের বোন আলিমা খানকে লাহোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ ইমরানের মুক্তির দাবিতে বড়সড় বিক্ষোভ কর্মসূচির পরিকল্পনা করছিলেন তিনি। যার জেরেই গ্রেপ্তার করা হয়েছে তাঁকে।

Advertisement

২০২৩ সালের আগস্ট মাস থেকে পাকিস্তানের জেলে বন্দি ইমরান খান। একের পর এক মামলায় পাকিস্তানের আদালত তাঁকে জামিন দিলেও মুক্তি মেলেনি। বরং নতুন নতুন মিথ্যা মামলায় জড়ানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। জেলের মধ্যে তাঁর উপর অকথ্য নির্যাতন হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। এই অবস্থায় আগামী ২৭ সেপ্টেম্বর ইমরানের মুক্তির দাবিতে দেশব্যাপী বিক্ষোভের ডাক দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরানের দলের এই বিক্ষোভকে পায়ে পিষতে উঠে পড়ে লেগেছে পাকিস্তান প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শাহবাজ শরিফের অঙ্গুলিহেলনে ইমরানের পরিবারের সদস্যদেরও রেয়াত করছে না পাকিস্তান পুলিশ। এবার ইমরানের বোন আলিমা খানকে লাহোরে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করল পুলিশ।

পাকিস্তান পুলিশের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই পিটিআইয়ের একাধিক কর্মীকে আটক করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে শীর্ষ ৪ নেতাকে। এই তালিকায় রয়েছেন ইমরান খানের বোন আলিমা খানও। এদিকে আসন্ন বিক্ষোভ সামাল দিতে উঠেপড়ে লেগেছে প্রশাসন। আন্দোলন বানচাল করতে দফায় দফায় বৈঠক করেছেন পুলিশ-প্রশাসনের শীর্ষ আধিকারিকরা। দলের প্রস্তুতি, নেতাদের গতিবিধি এবং দলীয় কর্মীদের সম্পর্কে তথ্য সংগ্রহ করা হচ্ছে। নিরাপত্তার স্বার্থে পুলিশ গেস্ট হাউস, সরাইখানা এবং বাস টার্মিনালগুলোতে নজরদারি বাড়িয়েছে। স্পেশাল ব্রাঞ্চ এবং কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট-সহ গোয়েন্দা সংস্থাগুলোকেও সতর্ক করা হয়েছে।

Advertisement

তবে প্রশাসনিক তৎপরতার মাঝেও বিক্ষোভে অনড় পিটিআই। দেশের বিভিন্ন শহর থেকে দলীয় কর্মীদের ইসলামাবাদে আসার আবেদন জনানো হয়েছে। তাঁদের একটাই দাবি ইমরান খানের মুক্তি। এদিকে বিক্ষোভের আগেই ইমরানের বোনকে গ্রেপ্তার করায় দলের মধ্যে অসন্তোষ আরও বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামী সপ্তাহে পিটিআইয়ের এই কর্মসূচি হিংসাত্মক আকার নিতে পারে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.