বাইশ গজের যুদ্ধে বারবার ভারতের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে অস্ট্রেলিয়া। পুরুষ হোক বা মহিলা-সবধরণের ক্রিকেটেই অজিদের কাছে হেরে ট্রফি জয়ের সুযোগ হাতছাড়া হয়েছে। ২০০৩ এবং ২০২৩-দুই বিশ্বকাপ ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে মেন ইন ব্লুর হার এখনও জল আনে ভারতীয় ক্রিকেটভক্তদের চোখে। তবে এবার সেই ক্রিকেটেই হাত মেলাচ্ছে ভারত এবং অস্ট্রেলিয়া। বর্তমানে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। সেখানেই নতুন ঘোষণা করেছেন তিনি।
আরও পড়ুন:
বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল, ভারতে খেলা হতে পারে অজি ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশের ম্যাচ (Big Bash Match)। সেই জল্পনায় সিলমোহর দিলেন প্রধানমন্ত্রী। শুক্রবার তিনি গিয়েছিলেন মেলবোর্ন ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে অজি ক্রিকেট সংস্থার শীর্ষ কর্তা অ্যালিস্টার ডবসন জানান, “ভারতের সব প্রান্তেই ক্রিকেট নিয়ে প্রবল উৎসাহ, বিশেষত চেন্নাইয়ে। সেখানে খেলা হবে বিগ ব্যাশের ম্যাচ। আশা করছি প্রচুর দর্শক ম্যাচ দেখতে আসবেন” সূত্রের খবর, একাধিক দলই ভারতে খেলতে আগ্রহী। তবে দীর্ঘ লিগের একটাই ম্যাচ খেলা হতে পারে ভারতে। মোদি বলেন, “চেন্নাইয়ে বিগ ব্যাশের ম্যাচ খেলা হবে বলে আমি অত্যন্ত খুশি।”
স্রেফ ক্রিকেট নয়। অন্যান্য খেলাধুলাতেও ভারতের সঙ্গে একযোগে কাজ করতে চলেছে অস্ট্রেলিয়া। ২০৩০ সালে ভারতে কমনওয়েলথ গেমসের আসর বসবে। তারপর ২০৩৬ সালের অলিম্পিক আয়োজনের জন্য দীর্ঘদিন ধরেই চেষ্টা চালাচ্ছে ভারত। সেই লক্ষ্যে সাহায্য করবে অজিরা। বিদেশমন্ত্রক সূত্রে খবর, খেলার পরিকাঠামো তৈরি, ক্রীড়া প্রযুক্তি-বিজ্ঞান এবং ক্রীড়াকে কেন্দ্র করে বিনিয়োগ- সমস্ত কিছুতেই একসঙ্গে কাজ করবে ভারত এবং অস্ট্রেলিয়া। এছাড়াও দুই দেশের যুব ক্রীড়াবিদদের নিয়ে অনুষ্ঠিত হবে ইউথ স্পোর্টস ফেস্টিভ্যাল।
এদিন মেলবোর্নে উপস্থিত ছিল অজি প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। এছাড়াও মোদির সঙ্গে সাক্ষাৎ করেন অজি ক্রিকেটের দুই কিংবন্তি-স্টিভ ওয়া এবং লিসা স্থালেকর। দুই তারকার অবদান নিয়েও বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। সম্প্রতি সপ্তমবারের জন্য মহিলাদের টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া। সেই দলকে শুভেচ্ছা জানাতেও ভোলেননি মোদি। খেলাধুলার প্রতি ভালোবাসা দিয়েই ভারত এবং অস্ট্রেলিয়াকে একসূত্রে বেঁধে ফেলা যায়, মত অ্যালবানিজের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চন্দ্রিমার ইস্তফায় কালীঘাট শিবিরের রাজ্য সভাপতি হন মমতা নিজেই, পালটা নাম ঘোষণা ঋতপন্থী তৃণমূলের
-
গোপনে কোহলির উপর নজরদারি! বিলেতে কারা অনুসরণ করছেন ‘কিং’কে? দুশ্চিন্তায় আরসিবি সতীর্থও
-
‘ডিমথেরাপির’ ভয়ে বাড়িতেই? তৃণমূল বিধায়কের নামে ‘নিখোঁজ’ পোস্টার! চাঞ্চল্য দক্ষিণ হাওড়ায়
-
মেসিদের ম্যাচে রোনাল্ডোর দেশের রেফারি, কার্ড দেখাতে পছন্দ করেন পিনেইরো
-
ফের বৈঠক চাইছে ইরান! যুদ্ধবিরতিকে পাশ কাটিয়ে ট্রাম্প বললেন, ‘আলোচনায় প্রস্তুত আমেরিকা’