Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
Donald Trump

আপনাকে প্রাণে মেরে ফেলবে, ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দেয় ইজরায়েলই!

বুধবারই ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অতীত। আবারও তিনি হামলা চালাবেন ইরানে। তার আগে ন্যাটোর শীর্ষ সম্মেলনে বলেন, 'আমাকে খুনের ষড়যন্ত্র করছে ইরান।'

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১০:৪৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১০, ২০২৬, ১০:৪৬

options
link
আপনাকে প্রাণে মেরে ফেলবে, ইরানে ফের হামলা চালাতে ট্রাম্পকে উসকানি দেয় ইজরায়েলই! zoom
মার্কিন আধিকারিকদের মতে, ইজরায়েলের কথায় প্রভাবিত হয়েই শান্তির পথ থেকে সরে এসেছেন ট্রাম্প।
Advertisement

আপনাকে একেবারে প্রাণে মেরে ফেলবে! মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই কথা বলেই ‘ভয় দেখিয়ে’ দেয় ইজরায়েল। ঠিক সেই ফাঁদেই পা দিয়েছেন ট্রাম্প, এমনটাই মত মার্কিন আধিকারিকদের। বুধবারই ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি অতীত। আবারও তিনি হামলা চালাবেন ইরানে। মার্কিন আধিকারিকদের মতে, ইজরায়েলের কথায় প্রভাবিত হয়েই শান্তির পথ থেকে সরে এসেছেন ট্রাম্প।

বুধবার ন্যাটোর শীর্ষ সম্মেলনে বক্তৃতা করতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “ইরানের নেতারা এখন আর কেউ নয়। আয়াতোল্লা আলি খামেনেইয়ের মৃত্যুর পর আরেও এক দল নেতা এসেছিল। কিন্তু তারাও এখন আর কেউ নেই। এখন তাদের আরও একদল নেতা এসেছে। তারাও হয়তো চলে যাবেন।” তিনি আরও বলেন, “মজার বিষয় হল আমিও হয়তো চলে যেতে পারি। কারণ, এখন আমি তাদের প্রধান লক্ষ্য। বিষয়টি সবারই জানা। তেহরানের তথাকথিত হিটলিস্ট বা হত্যার তালিকায় আমি প্রথম স্থানে।”

Advertisement

মার্কিন প্রশাসনকে উদ্ধৃত করে সংবাদসংস্থা সিএনএন জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতেই গোপন সূত্র মারফত জানা যায় ইরানের পরিকল্পনা। এমনিতে মার্কিন গোয়েন্দাদের মধ্যে জল্পনা ছিলই যে ট্রাম্পকে হত্যার কথা ভাবছে তেহরান। কিন্তু ইজরায়েলের তরফ থেকে একেবারে নতুন এক পরিকল্পনার কথা জানানো হয় ট্রাম্পকে। তার আগে পর্যন্ত প্রেসিডেন্টকে হত্যার বিষয়টি সেভাবে গুরুত্ব দিচ্ছিল না ওয়াশিংটন। কিন্তু ইজরায়েলের বার্তায় নড়েচড়ে বসেন ট্রাম্প স্বয়ং। ইরানের সঙ্গে শান্তির পথ থেকে সরে আসেন।

মার্কিন আধিকারিকদের মতে, মধ্যপ্রাচ্যে কী করা উচিত সেই নিয়ে সংশয়ে ছিলেন ট্রাম্প। আগামী দিনে শান্তি ফেরাবেন নাকি যুদ্ধ চালিয়ে যাবেন-সিদ্ধান্ত নিতে পারছিলেন না। মূলত ইজরায়েল ভয় দেখানোর পরেই শান্তির পথ থেকে সরে আসার সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট। ফলে প্রশ্ন উঠছে, ইজরায়েল নিজের স্বার্থসিদ্ধির জন্যই কি ট্রাম্প হত্যার ষড়যন্ত্রকে কাজে লাগাল? মার্কিন আধিকারিকরাও এই আশঙ্কাই করছেন। তাঁদের মতে, ট্রাম্প যেন শান্তিচুক্তি চূড়ান্ত করে না ফেলেন সেটা নিশ্চিত করতেই প্রাণহানির পরিকল্পনাটা ফের সামনে এনেছেন বেঞ্জামিন নেতানিয়াহুরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.