মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে হরমুজ প্রণালী কার্যত বন্ধ। নানারকম মধ্যস্থতাও কাজে লাগেনি বিশেষ। ব্যাহত হচ্ছে পণ্যবাহী জাহাজ চলাচল। যার জেরে সরাসরি প্রভাব পড়ছে অর্থনীতির উপর। এরই মধ্যে তেলের গুরুত্বপূর্ণ পাইপলাইন বন্ধ করল সৌদি আরব। রিয়াধ এবং মদিনায় হামলার পরেই ‘পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন’ বন্ধ করে দিয়েছে সৌদি আরব।
আরও পড়ুন:
শুক্রবারই এই কথা জানিয়েছে সৌদি আরবের পেট্রলিয়াম মন্ত্রক। ‘সতর্কতামূলক’ ব্যবস্থা হিসাবে এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে সৌদি আরব। পাশাপাশি বড় ধরনের ঝুঁকির মুখে আরেকটি গুরুত্বপূর্ণ নৌপথ বাব-আল-মান্দেব। ইরান-সমর্থিত হাউথিদের হুমকির মুখে পড়ে লোহিত সাগরের এই প্রবেশমুখ। যার বড় প্রভাব পড়তে পারে বিশ্বের অর্থনীতির উপরেও। শুক্রবার সৌদি আরবের পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার একাধিকবার হামলা চালানো হয় রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত পূর্ব-পশ্চিম পাইপলাইনটিতে। সেখানে বেশ কয়েকটি চালানো হয়।
শুক্রবার সৌদি আরবের পেট্রলিয়াম মন্ত্রক জানিয়েছে, বৃহস্পতিবার একাধিকবার হামলা চালানো হয় রিয়াদ ও মদিনা অঞ্চলে অবস্থিত পূর্ব-পশ্চিম পাইপলাইনটিতে। সেখানে বেশ কয়েকটি চালানো হয়।
সৌদি আরবের জাতীয় সংবাদ সংস্থা এসপিএ-কে সেই দেশের পেট্রলিয়াম ও জ্বালানি মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ওই হামলায় কয়েকজন আহত হয়েছেন। এর পরেই নিরাপত্তা পরিস্থিতি যাচাই করার সময় পাইপলাইনটি বন্ধ রাখা হয়। সেখানে সতর্কতামূলক হিসাবে এই পদক্ষেপ করা হয়। তবে কারা এই হামলা চালায় তা নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। যদিও একটি সূত্রের দাবি, ইরাক থেকে ড্রোন দিয়ে হামলা চালানো হয় ওই পাইপলাইনে। একাংশ আবার এই হামলার জন্য ইরান সমর্থিত হাউথি গোষ্ঠীর দিকে অভিযোগের আঙুল তুলেছে।
১৯৮০-এর দশকে তৈরি হওয়া ইস্ট-ওয়েস্ট পাইপলাইনের গুরুত্ব অপিরিসীম। ৭৫০ মাইল দীর্ঘ এই পাইপলাইনটি সৌদি আরবের পূর্বাঞ্চলে থাকা আবকাইক অয়েল ফিল্ড থেকে লোহিত সাগরের বন্দর ইয়ানবু পর্যন্ত অপরিশোধিত তেল পরিবহণ করে। হামলার পরে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে তা বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, হরমুজ প্রণালীতেও উত্তেজনা বাড়ছে। সেখানে বিভিন্ন জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের তরফে ওই হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। এর জেরে বিকল্প রুটে তেলবাহী জাহাজ চালানো হচ্ছে। এরই মধ্যে, শুক্রবার, বাব-আল-মান্দেব প্রণালীতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ পেরিম দ্বীপটি দখল করেছে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী। মায়ূব দ্বীপ নামেও পরিচিত পেরিম দ্বীপটি লোহিত সাগরের প্রবেশপথে অবস্থিত। ফলে বিশ্ব বাজারে তেল নিয়ে নতুন করে অস্থিরতা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মধ্যরাতে গ্রেটার নয়ডায় চলন্ত এসি বাসে আগুন, ঝলসে মৃত ৯, প্রাণ বাঁচাতে ঝাঁপ বহু যাত্রীর
-
জিটি রোড ও বাসরুটে আর চলবে না টোটো! নির্দেশিকা কার্যকরে কড়া পরিবহণদপ্তর
-
পড়ুয়া-পরিকাঠামোহীন! ডিসেম্বরে আরও প্রায় ৩০০ মাদ্রাসা বন্ধ হচ্ছে বাংলায়
-
সাতসকালে কালীঘাটে সস্ত্রীক গৌতম আদানি, দুপুরে হাসপাতালের ভিত্তিপ্রস্তর, বৈঠক মুখ্যমন্ত্রীর সঙ্গে
-
বাংলায় বিনিয়োগে আগ্রহী আম্বানি, আসতে পারে প্রতিনিধি দল, বড় ঘোষণা শুভেন্দুর