বাল্টিমোর থেকে মিয়ামি যাচ্ছিল বিমানটি। সব কিছু ঠিকঠাকই ছিল। আচমকাই যাত্রীরা চমকে উঠে দেখলেন বিমানের ভিতরে এক তরুণী নগ্ন হয়ে আশালীন আচরণ করছেন! এমনই ঘটনায় হুলস্থুল আমেরিকার বিমানে (US Flight)।
আরও পড়ুন:
ঠিক কী হয়েছিল? গত ১১ সেপ্টেম্বর আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট এএ১৭৭৯ ছেড়েছিল নির্ধারিত সময়ের অনেকটা পরে। প্রায় দুই ঘণ্টা দেরিতে, স্থানীয় সময় রাত ৯টার কিছু পরে। যাত্রী ছিলেন ১৬০ জন। আমচকাই ৯ডি আসন থেকে উঠে আসেন এক মহিলা যাত্রী। দ্রুত তিনি পোশাক খুলতে শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ নগ্ন হয়ে যান। আর ওই অবস্থাতেই অশালীন আচরণ করতে থাকেন যাত্রীদের সঙ্গে।
বিমানটি যখন মায়ামিতে পৌঁছায়, তখন গেটে কর্মকর্তারা অপেক্ষা করছিলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিমানটি অবতরণের পরপরই ওই মহিলাকে হেফাজতে নেওয়া হয়।
স্বাভাবিক ভাবেই সঙ্গে সঙ্গে শোরগোল পড়ে যায়। পরিস্থিতিটি এতটাই গুরুতর ছিল যে, প্রধান ফ্লাইট অ্যাটেনডেন্ট ককপিট ক্রুদের বিষয়টি জানান। পরে বিমানের সঙ্গে এয়ারলাইনের অপারেশনস সেন্টারের নিয়মিত যোগাযোগ হতে থাকে। যা ঘটছে তার বিস্তারিত বিবরণ দেওয়া হয়। বিমানটি অবতরণের পর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সেখানে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়।
এরপর বিমানটি যখন মায়ামিতে পৌঁছায়, তখন গেটে কর্মকর্তারা অপেক্ষা করছিলেন। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, বিমানটি অবতরণের পরপরই ওই মহিলাকে হেফাজতে নেওয়া হয়। কিন্তু ওই মহিলার পরিচয়, কেন তিনি ওরকম আচরণ করলেন, তাঁকে কোন কোন ধারায় অভিযুক্ত করা হয়েছে এই সম্পর্কে কিছুই এখনও জানানো হয়নি প্রশাসনিক তরফে। তবে ঘটনাটি ছড়িয়ে পড়ে দ্রুত। যাকে ঘিরে রীতিমতো চর্চা শুরু হয়ে যায়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ভক্তের লাইনে দীর্ঘ অপেক্ষার পর গণপতি দর্শন, চেক বাউন্সকাণ্ডে ‘পাপমোচন’ রাজপালের!
-
সরকারি কর্মীদের জন্য সুখবর! অক্টোবরে অগ্রিম বেতন, পাবেন বর্ধিত ডিএ
-
পুজোয় শাড়ির থেকেও নজর কাড়বে ব্লাউজ! ৫ অন্যধারার ডিজাইনে হয়ে উঠুন অনন্যা
-
‘শ্বাসরোধে’ই মৃত্যু নিঠারি কাণ্ডের সুরেন্দ্র কোলির, ময়নাতদন্তের রিপোর্টে খারিজ খুনের জল্পনা
-
ইস্টবেঙ্গলের জন্য সুখবর, ১০ দিনের মধ্যে শহরে এফিয়ং