মাঝে মাত্র পাঁচ মাস। মে মাসে থলপতি বিজয়কে (CM Thalapathy Vijay) মুখ্যমন্ত্রী পদে সমর্থন করেছিল বামেরা। অথচ আগামী ৬ অক্টোবরের উপনির্বাচনে বিজয়ের দলের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে দিল বামেরা। ৬ অক্টোবর বাংলার পাশাপাশি তামিলনাড়ুরও দু’টি আসনে উপনির্বাচন হওয়ার কথা। ওই দুই কেন্দ্রে শাসক জোটের তরফে প্রার্থী দেবে টিভিকে। কিন্তু সরকারে থাকা সত্ত্বেও বামেরা বিজয়ের দলকে সমর্থন করছে না। বরং তাঁর দলের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে।
আসল আগামী মাসে তামিলনাড়ুর ধারাপুরম, মাদুরানতাকাম দুই কেন্দ্রে উপনির্বাচন। ওই দুই কেন্দ্রেই কংগ্রেস-টিভিকে জোটের তরফে প্রার্থী দেবে টিভিকে। ইতিমধ্যেই বিজয় প্রার্থী ঘোষণাও করে দিয়েছেন। হিসাব মতো শাসক জোটের আর কারও ওই দুই কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা না। কিন্তু বামেরা প্রার্থী দিচ্ছে। ধারাপুরম কেন্দ্রে প্রার্থী দেবে সিপিএম। আর সিপিআই প্রার্থী দেবে মাদুরানতাকাম কেন্দ্রে। অথচ এই দুই দলই মে মাসে টিভিকে-কে সমর্থন করেছিল।
আরও পড়ুন:
২৩৪ আসন বিশিষ্ট তামিলনাড়ু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ১১৮টি আসন। কিন্তু কোনও দল বা জোটই তা ছুঁতে পারেনি। বিধানসভা ভোটে একক বৃহত্তম দল হিসাবে আত্মপ্রকাশ করলেও জাদুসংখ্যা থেকে বেশ কিছুটা দূরে ছিল বিজয়ের দল টিভিকে। বিজয়ের দলের প্রাপ্ত আসন সংখ্যা ১০৮। এদিকে বিজয় দু’টি আসনে জয়ী হওয়ায় তাদের বিধায়ক সংখ্যা কমে দাঁড়ায় ১০৭। এই পরিস্থিতিতে কংগ্রেসের পাঁচ বিধায়ক সমর্থন করে টিভিকে-কে। শুধু তা-ই নয়, দুই বাম দলের চার বিধায়কও বিজয়ের পাশে দাঁড়ান। পরে ভিসিকে, মুসলিগ লিগের সমর্থনে মুখ্যমন্ত্রী পদে শপথ নেন বিজয়।
বামেদের যুক্তি, বিধানসভায় মানুষের রায় ছিল বিজয়ের পক্ষে। তাই সরকার গঠনে তাঁকে সাহায্য করাটা বামেদের কর্তব্য ছিল। সেকারণেই বাম দলগুলি বাইরে থেকে টিভিকে-কে সমর্থন করে। কিন্তু জোটে থাকা মানেই নিজেদের আদর্শ বিসর্জন নয়। সরকারে থেকেও দরকার সরকারের নীতির বিরোধিতা করা যায় সেটা দেখিয়ে দিতে চায় বাম দলগুলি। বিজয়ের অর্থনৈতিক নীতির প্রতিবাদেই তাঁরা ওই দুই কেন্দ্রে প্রার্থী দিতে চায়। যার ফলে রীতিমতো অস্বস্তির মুখে পড়তে হচ্ছে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
প্রকাশ্যে দলিতকে খুনের চেষ্টার স্বীকারোক্তি! ১০ দিনেই জামিন পেয়ে গেল ‘হিন্দু বীর’ স্বতন্ত্র
-
সম্পত্তির লোভে অসুস্থ বাবাকে রাস্তায় ফেলে চম্পট ছেলের! অমানবিকতার ছবি মহানগরে
-
মাতৃভাষায় শিক্ষাদান কোথায়? বন্ধ হস্টেল চালুর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসীদের, দাবি পৃথক সাঁওতালি বোর্ডের
-
কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতি আরাধনায় সর্বধর্ম সমন্বয়ের পাঠ ‘সেক্যুলার’ সলমনের
-
সংকটে পাশে নেই ‘প্রতারক পাকিস্তান’, হাউথির বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের দ্বারস্থ সৌদি!