ভূস্বর্গে রাজনীতির চাকা ঘুরছে! পুরো ‘বন্দে মাতরম’ গেয়ে জোটসঙ্গীর কংগ্রেসের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর ‘ব্রিকস’ সম্মেলনে মোদি সরকারের সাফল্যের ‘প্রচার’ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার (Omar Abdullah)। মঙ্গলবার দিল্লিতে অনুষ্ঠিত সদ্য সমাপ্ত আন্তর্জাতিক সম্মেলন নিয়ে মুখ খোলেন ন্যাশনাল কনফারেন্স নেতা। তিনি বলেন, পাকিস্তানের বন্ধু দেশগুলির সামনে পহেলগাঁও হামলার নিন্দা করা হয়েছে। এটা ‘আমাদের বিদেশ নীতির বিরাট সাফল্য’।
দিল্লির ভারত মণ্ডপমে গত ১২ ও ১৩ সেপ্টেম্বর ব্রিকস সম্মেলন অনুষ্ঠিত হয়। যেখানে উপস্থিত ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-সহ বিভিন্ন দেশের তাবড় রাষ্ট্রনেতারা। সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিন্দা করা হয়। এই বিষয়ে ওমর আবদুল্লার বক্তব্য, “পহেলগাঁও হামলাকে যে নিন্দা জানানো হয়েছে, সেটাই একটা বড় ব্যাপার। অনুগ্রহ করে ভাবুন, সম্মেলনে পাকিস্তানের ‘বন্ধু’ দেশের প্রতিনিধিরাও উপস্থিত ছিল। সুতরাং, পহেলগাঁও হামলা উল্লিখিত হওয়াটাই আমাদের বিদেশনীতির জন্য একটি বড় সাফল্য।”
যদিও পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি সমস্ত রাষ্ট্রনেতাদের স্বাক্ষর করা ওই বিবৃতিতে। এই বিষয়ে সংবাদিকরা প্রশ্ন করলে কাশ্মীরের মুখ্যমন্ত্রী বলেন, “এই বিষয়ে ভারত সরকার, নির্দিষ্ট করে বললে বিদেশ মন্ত্রক উত্তর দিতে পারবে।” তিনি যোগ করেন, সম্মলনের ইতিবাচক দিকটিতে নজর দেওয়া উচিত আমাদের। উল্লেখ্য, ব্রিকস সম্মেলনের সাফল্যের কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। একজন রাষ্ট্রনেতাও যে পহেলগাঁও জঙ্গি হামলার নিন্দায় আপত্তি করেননি, সেকথা বলেন তিনি।
কার্যত মোদির সুরেই ব্রিকসের প্রশংসায় পঞ্চমুখ আবদুল্লা। অন্যদিকে কাশ্মীর বিধানসভায় ন্যাশনাল কনফারেন্সের জোটসঙ্গী কংগ্রেস ‘ব্রিকস’ নিয়ে বিপরীত মন্তব্য করেছে। যতখানি সাফল্যের প্রচার করছে বিজেপি, ততটা নয় বলেই ধারণা সংসদের প্রধান বিরোধী দলের। বিশ্লেষকদের বক্তব্য, কাশ্মীর চলচ্চিত্র উৎসবে পুরো ‘বন্দে মাতরম’ গাওয়া থেকে শুরু করে মোদির ব্রিকস সাফল্য নিয়ে মন্তব্যে কংগ্রেসের সঙ্গে জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের ফাটল ক্রমশ স্পষ্ট হচ্ছে। অন্যদিকে গেরুয়া দলের আস্থাভাজন হচ্ছে কাশ্মীরের শাসক দল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘জয় জয় রাম’ গানেই ঘুচল গোমাংস ভক্ষণের অভিশাপ, ‘রঘুনন্দন’ রণবীরে মুগ্ধ নিন্দুকরাও!
-
স্যালাড যখন সুপারফুড, মেদ ঝরাতে বানিয়ে ফেলুন বিরাট কোহলির পছন্দের খাবার
-
ভেঙে চুরমার শচীনের আরেকটি রেকর্ড! ‘ক্রিকেট ঈশ্বর’কে পিছনে ফেলে ইতিহাস অখ্যাত তারকার
-
৫ মাসেই মোহভঙ্গ! জোটে থাকা সত্ত্বেও উপনির্বাচনে বিজয়ের বিরুদ্ধে প্রার্থী প্রার্থী দিচ্ছে বামেরা
-
‘লেজার হেয়ার গ্রোথ ক্যাপ’ নিয়ে হইচই সোশাল মিডিয়ায়! এই যন্ত্রে সত্যিই টাকে চুল গজায়?