ক্রিকেটের ‘ঈশ্বর’ শচীন তেণ্ডুলকর। ২২ বছরের কেরিয়ারে প্রচুর রেকর্ড গড়েছেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অনেক রেকর্ড ভেঙে গিয়েছে। বিরাট কোহলির হাতে ভেঙেছে ওয়ানডেতে সবচেয়ে বেশি সেঞ্চুরির নজির। এবার ভেঙে গেলও আরও একটি রেকর্ড। যেটা ভাঙলেন জিম্বাবোয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর।
১৯৮৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে অভিষেক হয় শচীনের। বাকিটা ইতিহাস। ২০১২ সালে শেষ ম্যাচটি খেলেন সেই পাকিস্তানের বিরুদ্ধেই। অর্থাৎ ২২ বছর ৩ মাস ওয়ানডে খেলেন। এর আগে বিশ্ব ক্রিকেটে আর কোনও ক্রিকেটার এতদিন ওয়ানডে ক্রিকেট খেলেননি। সেই নজির ভেঙে দিলেন জিম্বাবোয়ের ক্রিকেটার ব্রেন্ডন টেলর।
আরও পড়ুন:
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে খেলতে নেমেছেন ৪০ বছর বয়সি উইকেটকিপার। এই ম্যাচে কার্যত উড়ে একটি ক্যাচও নেন। তাঁর অভিষেক হয়েছিল ২০০৪ সালের ২০ এপ্রিল। অর্থাৎ ২২ বছর ৪ মাস ধরে তিনি ওয়ানডে ক্রিকেট খেলছেন। ভেঙে দিয়েছেন শচীনের নজির। এখন সবচেয়ে বেশি দিন ধরে ওয়ানডে খেলা ক্রিকেটার হলেন ব্রেন্ডনই। তিনি খেলেছেন মোট ২০৭টি ম্যাচ।
তবে ব্রেন্ডন টানা ক্রিকেট খেলেননি। ২০২১-এ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তারপরও বিপাকে পড়েন। আইসিসি’র দুর্নীতি ও ডোপিং বিরোধী লঙ্ঘনে তিন বছর নিষিদ্ধ করা হয়। ২০২৫-এ অবসর ভেঙে ফিরে আসেন। কারণ আগামী বছর তাঁদের দেশেই বিশ্বকাপের আসর বসবে।
উল্লেখ্য, শচীন ৪৬৩ ওয়ানডেতে করেছেন ১৮৪২৬ রান। সেঞ্চুরি সংখ্যা ৪৯। সেখানে বিরাট কোহলি ইতিমধ্যে ৫৪ সেঞ্চুরি করে ফেলেছেন। টেস্টেও শচীনের হাফসেঞ্চুরির নজির টপকে গিয়েছেন জো রুট।
40 years old Brendon Taylor pic.twitter.com/7aZbsqXz1y
— ⚡ (@Visharad_KW22) September 15, 2026
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
মাতৃভাষায় শিক্ষাদান কোথায়? বন্ধ হস্টেল চালুর দাবিতে বাঁকুড়ায় বিক্ষোভ আদিবাসীদের, দাবি পৃথক সাঁওতালি বোর্ডের
-
কপালে তিলক, গলায় পবিত্র অঙ্গবস্ত্র, গণপতি আরাধনায় সর্বধর্ম সমন্বয়ের পাঠ ‘সেক্যুলার’ সলমনের
-
সংকটে পাশে নেই ‘প্রতারক পাকিস্তান’, হাউথির বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের দ্বারস্থ সৌদি!
-
২০২৯ লোকসভায় প্রায় দেড়গুণ হচ্ছে বুথসংখ্যা! ইভিএম কিনতে বিপুল খরচ কমিশনের
-
ড্রোনাথন ২০২৬: শত্রুর ঘুম ছুটিয়ে পোখরানে প্রথমবার স্বদেশী ড্রোনের ঝলক তুলে ধরল বায়ুসেনা