কেবল প্রেম-বিবাহ নয়, বন্ধুত্বের সূত্রটিও বুঝি নির্ধারিত থাকে জ্যোতিষশাস্ত্রেই। বিপদের দিনে পাশে থাকে বন্ধুই, ভালো বন্ধুর সংস্পর্শে মানুষ নতুন করে বাঁচতে শেখে, জীবনের অর্থ খুঁজে পায়। জ্যোতিষভিত্তিক এক ধারণা অনুযায়ী, কার সঙ্গে কার বন্ধুত্ব জমে উঠবে, তা বলে দেবে জন্মমাসই (Astrology)।
আরও পড়ুন:

১। জানুয়ারি + অক্টোবর
জানুয়ারি মাসের জাতকেরা প্রায়শই গুরুদায়িত্বে পায় কর্মক্ষেত্রে। কোনও বড় কাজের সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া হয় তাদের। অন্যদিকে অক্টোবরের জাতকরা পরিস্থিতির নানা দিক ভেবে চিন্তে তবেই কাজ করেন। ফলে এই দুই মাসের জাতকের বন্ধুত্ব হলে তা দুজনের পক্ষেই কার্যকরী। একজন পরিকল্পনা করতে সাহায্য করেন, অন্যজন সেই পরিকল্পনামাফিক কাজ সম্পাদন করেন।
২। মার্চ + নভেম্বর
মার্চ মাসের জাতক মাত্রেই মুখচোরা, অন্তর্মুখী। নভেম্বরের জাতক আবার সকলকে সঙ্গে নিয়ে চলতে পছন্দ করে। তবে চুপ থাকলেও বুঝে যায় উলটোদিকের মানুষটার মনের কথা। তাই ছোটখাটো মজা থেকে শুরু করে ব্যক্তিগত দুঃখ, সম্পর্কের সমস্যা বা ভবিষ্যতের স্বপ্ন—সবকিছু নিয়েই মার্চের জাতক কথা বলতে পারে নভেম্বরের জাতকটির সঙ্গে। ফলে গভীর হয় বন্ধুত্ব, দুটো মানুষ হয়ে ওঠে একে অপরের অবলম্বন।
৩। এপ্রিল + ডিসেম্বর
জ্যোতিষ বলে, এপ্রিল ও ডিসেম্বরের জাতকদের এই জুটি নাকি একে অপরকে সাহস যোগায়। এই দুজন একসঙ্গে থাকলে হঠাৎ কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা তৈরি হয়। নতুন রেস্তরাঁয় খাওয়া কিংবা লাস্ট মোমেন্ট প্ল্যানিং— এমন বন্ধুর সঙ্গে সবই হয়ে ওঠে স্মরণীয়।
৪। মে + জুলাই
মে ও জুলাইয়ের জাতকদের বন্ধুত্ব ধীরে ধীরে পারিবারিক সম্পর্কের মতো হয়ে উঠতে পারে। একে অপরের বাড়িতে অবাধ যাতায়াত, পরিবারের সদস্যদের চেনা, একসঙ্গে উৎসব কাটানো— সবই এই সম্পর্কের অংশ হয়ে যায়। নতুন কিছু করার দরকার ণেই, ঘণ্টার পর ঘণ্টা পাশাপাশি বসে গল্প করাও যথেষ্ট এই বন্ধুদের কাছে। জীবনে বড় পরিবর্তন এলেও এই বন্ধুত্ব টিকে থাকার সম্ভাবনাই বেশি।

তবে বন্ধুত্বের কোনও নির্দিষ্ট সূত্র নেই। কোনও বিশেষ মাসের জাতক হলেই যে তাদের বন্ধুত্ব হবে, বা কখনওই ভাঙবে না, এমন বলা যায় না। তবে এমন অটুট বন্ধুত্বের সম্ভাবনা রয়েছেই যখন, খতিয়ে দেখতে ক্ষতি কি?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘বিগ বস বাংলা’র দূর্গে রহস্যময়ী! ‘স্পিটসভিলা’ কাঁপানো ‘ক্যুইন’ কি এবার কোণঠাসা করবেন নন্দিনীকে?
-
জোড়া ছোবলে বাংলাদেশে ‘মড়ক’, হামের ‘মৃত্যুবাণে’ নিহত ১০৭৬ শিশু, ডেঙ্গুতে প্রাণ গেল ২০০!
-
মনসা পুজোর বিসর্জনে নৌকা বাইচ, ৭০ বছরের ঐতিহ্যে মাতল কানমারী
-
ত্রিকোণ প্রেমের জেরে শপিং মলে বন্ধুর গলায় ছুরির কোপ! নিউটাউনে রক্তারক্তি
-
শিক্ষক-শিক্ষাকর্মীরাও পাবেন বকেয়া ডিএ, ‘তবে কিছুটা সময় লাগবে’, হাই কোর্টে জানাল রাজ্য