সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রাবণ মাসের এখনও কিছুদিন বাকি আছে। তারপরই শুরু হবে দেবাদিদেব মহাদেবের মাস। শ্রাবণী মেলা থেকে পূর্ণিমার শুভ যোগে অনেক রাশির জাতর-জাতিকার ভাগ্যবদল হয়। তবে গ্রহ নক্ষত্রের বিচারে শ্রাবণের আগেই মহাদেবের কৃপা পেতে চলেছেন রাশি চক্রের শেষ ছয় রাশি।
তুলা রাশি: কঠোর পরিশ্রম করলে মহাদেবের কৃপা পাবেন তুলা রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক শক্তিশালী হবে। এই রাশির পড়ুয়ারা পড়াশোনায় সাফল্য লাভ করবে।
বৃশ্চিক রাশি: নিজের কাজ মন দিয়ে করলে মহাদেবের কৃপায় সাফল্য পাবে এই রাশির জাতক-জাতিকারা। ব্যবসার জন্য ভালো সময় আসতে চলেছে। তবে প্রেমের বিষয়ে কিছুটা সর্তক থাকুন। সঙ্গীর সঙ্গে বিবাদ হতে পারে।
ধনু রাশি: মহাদেবের কৃপায় অনেকদিন ধরে আটকে থাকা কাজ মিটে যেতে পারে। আয় ভালোই হবে। আত্মবিশ্বাস বাড়বে।
মকর রাশি: সরকারি চাকরির প্রস্তুতি নেওয়া জাতক-জাতিকারা সাফল্য পেতে পারেন। এই সময়কালে মহাদেবের কৃপা থাকবে এদের উপর। আর্থিক দিক ভালোই থাকবে।
কুম্ভ রাশি: এই সময়কালে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের পরিবারের সুখের সময় থাকবে। মহাদেবের কৃপা দৃষ্টি থাকবে। কাউকে টাকা দিয়ে ধার দিলে তা ফেরত পাবেন। নতুন ইন্টারভিউ দিলে সাফল্য পেতে পারেন। মহাদেবের কৃপায় স্বামী-স্ত্রীর সর্ম্পকের উন্নতি হবে।
মীন রাশি: প্রেমের দিক থেকে এই রাশির জাতক- জাতিকারা ভালো খবর পেতে পারেন। তবে যে কোনও ঝামেলা থেকে এড়িয়ে চলুন। পথ চলাচলে সাবধানী হন। মহাদেবের কৃপায় সার্বিক উন্নতি হবে।
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে মহা অঘটন! রুদ্ধশ্বাস টাইব্রেকারে প্যারাগুয়ের কাছে হেরে বিদায় জার্মানির
-
সামুরাই সূর্যাস্ত, শিষ্য জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় গুরু ব্রাজিল
-
‘তৃণমূলের ঘুরে দাঁড়ানোর শক্তি নেই’, বঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের ডাক কংগ্রেস নেতা বেনুগোপালের
-
এবছরই দেশে ফেরার ঘোষণা হাসিনার, কী বলল ঢাকা?
-
‘বিয়ে করতে জেলে যাচ্ছি’, টোপর পরিয়ে ‘জামাই আদর’, তৃণমূল কাউন্সিলরকে ঘিরে জনরোষ!