Weekly Libra Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (১৪ জুন-২০ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে মঙ্গল, বৃষে রবি ও চন্দ্র, মিথুনে বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৫ জুন সকাল ১২.৫৩ মিঃ মিথুনে রবি প্রবেশ করবে। ২০ জুন রাত্রি ১২.০১ মিঃ মঙ্গল বৃষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৪, ২০২৬, ১১:৪২

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (১৪ জুন-২০ জুন ২০২৬)

পূর্ববর্তী সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আর্থিক মন্দাভাব দেখা দিতে পারে। শ্রমিক-মালিক বিবাদের জন‌্য কর্মক্ষেত্রে চাকরির স্থায়িত্ব নষ্ট হতে পারে। বয়স্করা একাকীত্ব রোগকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন। সপ্তাহের মধ‌্যভাগে বিলাসিতা ও অমিতব‌্যয়ীতার ফলে আর্থিক সংকট দেখা দিতে পারে। ব‌্যবসায়ীরা এই সময় পুরনো পাওনা টাকা ফেরত পেতে পারেন। নতুন জমি-বাড়ি কেনার ক্ষেত্রে অন্যের কথায় কোনও বিনিয়োগ করবেন না। রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.