Weekly Libra Rashifal

সাপ্তাহিক রাশিফলে তুলা (২১ জুন-২৭ জুন ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে রবি ও বুধ, কর্কটে বৃহস্পতি ও শুক্র, সিংহে চন্দ্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ২২ জুন দিবা ৩.৩১ মিঃ বুধ কর্কটে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২১, ২০২৬, ১৩:২০

options
link
সাপ্তাহিক রাশিফলে তুলা (২১ জুন-২৭ জুন ২০২৬)

সপ্তাহের শুরুতে আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন আসবে। ভাই-বোনদের সঙ্গে তর্ক-বিতর্কে যাবেন না। ছোট ব‌্যবসায়ীদের জন‌্য সময়টি শুভ। শ্বশুরকূলের সম্পত্তি নিয়ে আইনি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। অবিবাহিতদের বিবাহ যোগ প্রবল। বয়স্করা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। এর থেকে বহুবিধ রোগের সৃষ্টি হতে পারে। অংশীদারী ব‌্যবসায় মনোমালিন‌্য দেখা দিলে এককভাবে ব‌্যবসা পরিচালনার চেষ্টা করুন। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা। আপনার উদাসীনতার জন‌্য কোনও ভালো সুযোগ হাতছাড়া হতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.