Weekly Kanya Rashifal

সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৩ মে-০৯ মে ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভ মেষে রবি ও বুধ, বৃষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, বৃশ্চিকে চন্দ্র, কুম্ভে রাহু এবং সর্বশেষে মীনে শনি ও মঙ্গল। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩, ২০২৬, ১৪:৫৫

options
link
সাপ্তাহিক রাশিফলে কন্যা (০৩ মে-০৯ মে ২০২৬)

খুবই আনন্দময় সপ্তাহ। এই সময় বহুমুখী উপায়ে রোজগার হতে পারে। জমি-জমা, সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ্যোগী হতে হবে। ব‌্যবসায়ীরা প্রতিবেশী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। নব-বিবাহিতরা একে অপরকে চিনে নেওয়ার চেষ্টা করুন। পরিবারে সকলের জন‌্য কর্তব‌্য করলেও তাদের কাছ থেকে খুব একটা ভালো ব‌্যবহার পাবেন না। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো কাজের বরাত মিলতে পারে। অসৎ উপায়ে রোজগার করতে গিয়ে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। কর্মক্ষেত্রে গোপন শত্রুর থেকে সাবধানে থাকুন।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে। ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.