‘খুনে’র চেষ্টা-সহ একাধিক অভিযোগ। শেষপর্যন্ত গ্রেপ্তার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল নেতা (TMC Leader Arrested)। গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তথা বনগাঁ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি নিরূপম রায়কে গ্রেপ্তার করল পুলিশ। ওই তৃণমূল নেতা গ্রেপ্তার হওয়ার কথা ছড়াতেই মানুষজন ডিম নিয়ে হাজির হয়েছিল। তাঁকে লক্ষ্য করে ছোড়া হল ডিম! শুধু তাই নয়, মারা হয় জুতোও!
রাজ্যে পালাবদলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের নেতা-প্রাক্তন বিধায়করা গ্রেপ্তার হচ্ছেন। বনগাঁ এলাকাতেও একাধিক তৃণমূল নেতা, কুখ্যাতরা গ্রেপ্তার হয়েছেন। এবার গাইঘাটা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ নিরূপম রায় গ্রেপ্তার হলেন। তিনি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই দীর্ঘদিন ধরে পরিচিত। তাঁর বিরুদ্ধে এক যুবককে খুনের চেষ্টার অভিযোগ ওঠে। শুধু তাই নয়, তোলাবাজি, হুমকি-সহ একাধিক অভিযোগ দীর্ঘদিন ধরেছিল তাঁর বিরুদ্ধে।
আরও পড়ুন:
তাঁর গ্রেপ্তারির কথা শোনার পরেই থানার সামনে ডিমভর্তি ট্রে নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষজন। এদিন শারীরিক পরীক্ষার জন্য নিরূপমকে থানা থেকে বার করা হলেই শুরু হয় চরম বিক্ষোভ। তাঁকে লক্ষ্য করে একের পর এক ছোড়া হতে থাকে। শুধু ডিমই নয়, জুতো ছুড়েও মারা হয়।
রবিবার গভীর রাতে বারাসত এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে গাইঘাটা থানায় নিয়ে যাওয়া হয়। এদিকে তাঁর গ্রেপ্তারির কথা শোনার পরেই থানার সামনে ডিমভর্তি ট্রে নিয়ে হাজির হয়েছিলেন সাধারণ মানুষজন। এদিন শারীরিক পরীক্ষার জন্য নিরূপমকে থানা থেকে বার করা হলেই শুরু হয় চরম বিক্ষোভ। তাঁকে লক্ষ্য করে একের পর এক ছোড়া হতে থাকে। শুধু ডিমই নয়, জুতো ছুড়েও মারা হয়। কোনওরকমে তাঁকে বিক্ষোভকারীদের থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আদালতের সামনেও জুতোর মালা-ডিম নিয়ে হাজির হয়েছিলেন বিক্ষোভকারীরা। তাঁদের পুলিশ সরিয়ে দেন। ধৃতকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্যেরা বনে সুন্দর, কিন্তু সাপ এয়ার কুলারে! সোনালি বিষধরের ভিডিও দেখে আঁতকে উঠল নেটপাড়া
-
তৃণমূলের তহবিলে দুর্নীতি? এবার স্পেশাল অডিটর নিয়োগের দাবি ঋতব্রতদের
-
৭০ বছরের নজির ভেঙে ১০ দিনে গোলের সেঞ্চুরি! কেন এত গোল হচ্ছে এবারের বিশ্বকাপে?
-
২৭ লক্ষ টাকা তছরুপ! গ্রেপ্তার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কৃষি ও সেচ কর্মাধ্যক্ষ, উঠল ‘চোর’ স্লোগান
-
‘প্রতিরক্ষা-বন্ধু’ আমেরিকা! দিল্লিকে যুদ্ধকপ্টার, কামান-সহ ৪,৫৬৬ কোটির সমরাস্ত্র সাহায্যে অনুমোদন ওয়াশিংটনের