Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ২২ জুন ২০২৬
Welcome To The Jungle

বর্ণবৈষম্য-রাজনৈতিক খোঁচা! অক্ষয়ের ছবিতে ১৮ বার কাঁচি, গেরোয় দিশা-জ্যাকলিনের বিকিনি দৃশ্যও

রিলিজের দিন চারেক আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কোপে পড়তে হল অক্ষয়ের ছবিকে। খবর, বর্ণবৈষম্য থেকে সেনাবাহিনী সংক্রান্ত একাধিক সংলাপ ছাঁটাইয়ের পাশাপাশি কাঁচি পড়েছে দিশা-জ্যাকলিনের সাহসী দৃশ্যেও। 'সংস্কারি' সেন্সরের গেরোয় আদৌ কি ছাড়পত্র পেল খিলাড়ির ছবি?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৭:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৭:৩০

options
link
বর্ণবৈষম্য-রাজনৈতিক খোঁচা! অক্ষয়ের ছবিতে ১৮ বার কাঁচি, গেরোয় দিশা-জ্যাকলিনের বিকিনি দৃশ্যও zoom
সেন্সরের গেরোয় 'ওয়েলকাম টু জঙ্গল'

আর মাত্র চার দিনের অপেক্ষা। আগামী ২৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তির আলো দেখার অপেক্ষায় ‘ওয়েলকাম টু জঙ্গল’ (Welcome To The Jungle)। অক্ষয় কুমারের পাশাপাশি যে সিনেমার মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সুনীল শেট্টি, দিশা পাটানি, জ্যাকলিন ফার্নান্ডেজের মতো তাবড় তারকামুখ। এমনকী দীর্ঘ কয়েক দশক বাদে ‘সারপ্রাইজ’ হিসেবে পাওয়া যাবে অক্ষয়, রবিনা ট্যান্ডন জুটিকেও। স্বাভাবিকভাবেই মুক্তির প্রাক্কালে কৌতূহলের পারদ চড়িয়েছে ‘ওয়েলকাম টু জঙ্গল’। কিন্তু রিলিজের দিন চারেক আগেই সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কোপে পড়তে হল অক্ষয়ের ছবিকে। খবর, বর্ণবৈষম্য থেকে সেনাবাহিনী সংক্রান্ত একাধিক সংলাপ ছাঁটাইয়ের পাশাপাশি কাঁচি পড়েছে দিশা-জ্যাকলিনের সাহসী দৃশ্যেও।

দশ সেকেন্ডের একটি দৃশ্য পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে। যেখানে দিশা পাটানি এবং জ্যাকলিনের বিকিনি শট রয়েছে। কেন নায়িকাদের পশ্চাৎদেশ, কোমরের ক্লোজ-আপ ক্যামেরায় ধরা হবে? সেটা নিয়েও নাকি আপত্তি তুলেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন!

বলিউড মাধ্যম সূত্রে খবর, রাজনৈতিক সংবেদনশীলতা এবং অশালীন ভাষা ব্যবহারের কারণে বেশ কিছু সংলাপ ছেঁটে ফেলা হয়েছে। সেই তালিকায় ‘কাশ্মীরের জল’, ‘দেশের মলমূত্রে’র মতো বেশ কিছু রূপক রয়েছে। শুধু তাই নয়! ‘গোর্খা রেজিমেন্ট’-এর নামোল্লেখের পরিবর্তে শুধু ‘সেনাবাহিনী’ শব্দটি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। সংলাপে ‘আর্মি জেনারেল’-এর বদলে শুধুমাত্র ‘স্যর’ বলে সম্বোধন করতে বলা হয়েছে। সূত্রের খবর, ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবির বেশ কিছু সিকোয়েন্সে ‘বর্ণবৈষম্যে’র তত্ত্বকে উসকে দেওয়া হয়েছে! কীরকম? যেমন- ‘কালো হয়ে জন্মেছে, সে তো কয়লা’- সংলাপটি বদলে ‘সাদা হয়ে জন্মেছে, সে তো এক অদ্ভুত নমুনা’ করার নির্দেশ দেওয়া হয়েছে। ‘কুরবানি’ শব্দটি ছেঁটে ‘শহিদ’ বলার নির্দেশ দিয়েছে সেন্সর বোর্ড। তবে অক্ষয় কুমারের সিনেমায় ‘সংস্কারি’ সেন্সরের ছাঁটাই তালিকা এখানেই শেষ নয়!

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
Akshay Kumar’s Welcome to the Jungle faces 18 CBFC cuts ahead of release
‘ওয়েলকাম টু জঙ্গল’

দশ সেকেন্ডের একটি দৃশ্য পুরোপুরি ছেঁটে ফেলা হয়েছে। যেখানে দিশা পাটানি এবং জ্যাকলিনের বিকিনি শট রয়েছে। কেন নায়িকাদের পশ্চাৎদেশ, কোমরের ক্লোজ-আপ ক্যামেরায় ধরা হবে? সেটা নিয়েও নাকি আপত্তি তুলেছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন! এছাড়াও অশ্লীল অঙ্গভঙ্গির একটি দৃশ্য বাদ পড়েছে। সবমিলিয়ে ‘ওয়েলকাম টু জঙ্গল’ ছবিতে ১৮ বার সেন্সর বোর্ডের কাঁচি পড়েছে। ফলত সিনেমার দৈর্ঘ্যেও প্রভাব পড়েছে। বলিউড মাধ্যম সূত্রে খবর, শেষমেশ অক্ষয় কুমারের ২ ঘণ্টা ৪৪ মিনিট ৫০ সেকেন্ডের ছবিকে ‘U/A’ ছাড়পত্র দিয়ে ক্ষান্ত হয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন।

এদিকে খিলাড়ির কেরিয়ারে ফ্লপের ফাঁড়া যেন কিছুতেই কাটছে না! বিগত কয়েক বছরে একার লড়াইয়ে বক্স অফিসে নম্বর তুলতে অক্ষম অক্ষয় কুমার। গত পাঁচ বছরে হিটের মুখ পর্যন্ত দেখেননি! খিলাড়ি যে কেরিয়ারে বেশ দুঃসময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, সেটা তার সিনেমার ব্যবসার গ্রাফে চোখ রাখলেই বেশ বোঝা যাবে। তবে নিজের ‘সিনেবাজার ফ্লপ’ হলেও দমে যাননি খিলাড়ি। পরিবর্তে ফি বছর একাধিক সিনেমা উপহার দেন অভিনেতা। এবার অক্ষয়ের পাখির চোখ সফল সিনে ফ্র্যাঞ্চাইজি ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’- এর দিকে। আগামী ২৬ জুন মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত এই সিনেমা। তার প্রাক্কালেই সেন্সরের গেরোয় খিলাড়ির কমেডি ছবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.