Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬
Indian Company Policy

সময়ে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি! সংস্থার ‘তাড়াতাড়ি খান’ নোটিস ঘিরে বিতর্কের ঝড়

বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। বহু নেটিজেনই নীতিটিকে কঠোর বলে সমালোচনা করেছেন। পাশাপাশি, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ কর্মীদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। গোটা বিষয়টিকে ‘নজরদারি’ হিসাবেও ব্যখ্যা করেছেন অনেকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৮:০৯

options
link
সময়ে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি! সংস্থার ‘তাড়াতাড়ি খান’ নোটিস ঘিরে বিতর্কের ঝড় zoom
ছবি: এআই দ্বারা নির্মিত।

নির্ধারিত সময়ের মধ্যে লাঞ্চ শেষ না করলে মিলবে না ছুটি। ১ মিনিট দেরি করলে অতিরিক্ত এক ঘণ্টা বিনা পারিশ্রমিকে থাকতে হবে অফিসে। সম্প্রতি ভারতের এক সংস্থা এমনই নিদান দিল কর্মীদের। শুধু তাই নয়, এই মর্মে একটি একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে। যেখানে কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে, ‘তাড়াতাড়ি খান’। বিজ্ঞপ্তিটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই বিতর্কের ঝড় উঠেছে।

সম্প্রতি সমাজমাধ্যমে বিজ্ঞপ্তিটি ভাইরাল হয়েছে। সেখানে লেখা, ‘অফিসের ছুটির সময় সন্ধে ৬টা। দুপুরের খাবারের জন্য ৩০ মিনিট বিরতি থাকে। যদি নির্ধারিত সময়ের এক মিনিট দেরি হয়, তাহলে বিনা পারিশ্রমিকে প্রতিদিন এক ঘণ্টা অফিসে থাকতে হবে। উদাহরণস্বরূপ, যদি দুপুরের খাবার খেতে কোনও কর্মীর ৩১ মিনিট সময় ব্যায় হল, তাহলে তাঁর ছুটি মিলবে সন্ধে ৭টায়। সুতরাং দ্রুত খাবার খান।’ 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বিজ্ঞপ্তিটি প্রকাশ্যে আসতেই বিতর্কের ঝড় উঠেছে। বহু নেটিজেনই নীতিটিকে কঠোর বলে সমালোচনা করেছেন। পাশাপাশি, এর যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের মতে, এ ধরনের পদক্ষেপ কর্মীদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। গোটা বিষয়টিকে ‘নজরদারি’ হিসাবেও ব্যখ্যা করেছেন অনেকে। অন্যদিকে, ভাইরাল ওই বিজ্ঞপ্তিটি কর্মক্ষেত্রের সংস্কৃতি, কর্মজীবন ও ব্যক্তিগত জীবনের ভারসাম্যের বিষয় নিয়েও প্রশ্ন তুলেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.