Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Ronaldo FIFA World Cup 2026

ব্যর্থতার পর লাগাতার সমালোচনা, পরের ম্যাচে কি শুরু থেকে খেলবেন রোনাল্ডো? জবাব কোচের

কঙ্গো ম্যাচের পর পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজও ক্লোজড ডোর প্র্যাকটিসে চলে গিয়েছেন। একটাই উদ্দেশ্য, পরের ম্যাচ দুর্বল উজবেকিস্তানের বিরুদ্ধে খেলার আগে তাঁদের প্রস্তুতি যেন কেউ না দেখতে পান।

Advertisement
দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৩

link
দুলাল দে
দুলাল দে

শেষ আপডেট: জুন ২২, ২০২৬, ১৯:৫৩

options
link
ব্যর্থতার পর লাগাতার সমালোচনা, পরের ম্যাচে কি শুরু থেকে খেলবেন রোনাল্ডো? জবাব কোচের zoom
ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফাইল ছবি।

কঙ্গো ম্যাচের পর পর্তুগাল, বিশেষত অধিনায়ক ক্রিশ্চিয়ানো রেনাল্ডোকে (Ronaldo) নিয়ে যেভাবে সমালেচনা হয়েছে, তাতে পর্তুগিজ শিবিরে সংবাদমাধ্যম মোটামুটি নিষিদ্ধের তালিকায় চলে গিয়েছে। ফিফার সাংবাদিক সম্মেলন ছাড়া সংবাদমাধ্যমকে আপাতত তাদের তরফে খুব একটা সাহায্যর হাত বাড়িয়ে দেওয়া হবে, এরকম কিছু খবর বাজারে নেই।

এমনিতে আমেরিকায় রোনাল্ডোরা যেখানে আছেন, সেখানে বাইরের লোকের প্রবেশ কষ্টসাধ্য ব্যাপার। দক্ষিণ ফ্লোরিডার সবচেয়ে নিরাপদ এবং ধনী এলাকা মধ্যে পড়ে এই পাম বিচ গার্ডেন্স। অনেকে আবার একে ফ্লোরিডার গলফ-এর রাজধানীও বলে। রোনাল্ডোর জন্য বেসক্যাম্পের চারিদিকে এতটাই নিরাপত্তায় মোড়া যে, ভিতরের খবর খুব একটা বাইরে আসার সম্ভাবনা কম। তার উপর কঙ্গো ম্যাচের পর পর্তুগাল কোচ রবার্তো মার্টিনেজও ক্লোজড ডোর প্র্যাকটিসে চলে গিয়েছেন। একটাই উদ্দেশ্য, পরের ম্যাচ দুর্বল উজবেকিস্তানের বিরুদ্ধে খেলার আগে তাঁদের প্রস্তুতি যেন কেউ না দেখতে পান। তাছাড়া প্রথম ম্যাচের পর যেভাবে সিআর সেভেন-কে নিয়ে সমালোচনা চলছে, মার্টিনেজ চাইছেন, তাঁর সেরা অস্ত্রকে এই সমালোচনার থেকে দূরে রাখতে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সকালে বেসক্যাম্পে প্র্যাকটিস করার সময় যা জানা যাচ্ছে, তাতে রোনাল্ডোকে বক্সের মাথায় লক্ষ্য করে দু’প্রান্ত থেকে নাকি খালি ক্রস এসেছে। পাশাপাশি বক্সের মাথায় তাঁর পজিশন কী হবে, তা নিয়েও নাকি কোচ মর্টিনেজের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠেই আলোচনা করেছেন সিআর।

কঙ্গো ম্যাচের পর দেশের সংবাদমাধ্যম থেকে নানাভাবে চাপ আসছে কোচ মার্টিনেজের উপর। উদ্দেশ্য একটাই, পরের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বাইরে রেখেই যেন টিম নামানো হয়। হাতেগরম তথ্য তুলে ধরে তারা বোঝানোর চেষ্টা করছে, বড় প্রতিযোগিতায় গোল করার জায়গায় আর নেই সিআর। ধরে ধরে দেখানো হয়েছে, বিশ্বকাপ (FIFA World Cup 2026) আর ইউরো মিলিয়ে সেই ২০২২ থেকে পর্তুগিজ অধিনায়কের কোনও গোল নেই। কোচ মার্টিনেজ এমন অবস্থায় রোনাল্ডোকে নিয়ে যাবতীয় সমালোচনায় জল ঢেলে দিয়ে জানিয়ে দিয়েছেন, উজবেকিস্তানের বিরুদ্ধেও শুরু থেকেই খেলবেন সিআর সেভেন।

এদিন সকালে বেসক্যাম্পে প্র্যাকটিস করার সময় যা জানা যাচ্ছে, তাতে রোনাল্ডোকে বক্সের মাথায় লক্ষ্য করে দু’প্রান্ত থেকে নাকি খালি ক্রস এসেছে। পাশাপাশি বক্সের মাথায় তাঁর পজিশন কী হবে, তা নিয়েও নাকি কোচ মর্টিনেজের সঙ্গে বেশ কিছুক্ষণ মাঠেই আলোচনা করেছেন সিআর। এমনকী দেখা গিয়েছে, মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজের সঙ্গেও তাঁকে আলাদা করে প্র্যাকটিস করানো হয়, যাতে মিডফিল্ড থেকেও তার প্রতি বলের সাপ্লাই লাইনটা ঠিক থাকে। প্র্যাকটিসের পর রোনাল্ডো নিজের অ্যাকাউন্ট থেকে ছবি পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী ম্যাচ নিয়েই এখন মনোযোগ। আমরা পর্তুগাল।’

তবে যে যাই বলুন, মার্টিনেজ কিন্তু রোনাল্ডোর সমর্থনে দাঁড়িয়ে। এদিন সাংবাদিকদের তিনি বলেন, “রোনাল্ডো আমাদের দলের আসল শক্তি। আমাদের অধিনায়ক। একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে যারা রোনাল্ডোর সমালোচনা করছেন, তারা আর যাই বুঝুন, ফুটবলটাই বোঝেন না। রোনাল্ডো পরের ম্যাচে শুরু থেকেই খেলবে।” সাংবাদিকদের কেউ কেউ বিকল্প হিসেবে গঞ্জালো র‍্যামোসের কথা বলেন। কোচ তাঁদের থামিয়ে দিয়ে বলেন, “র‍্যামোস ভালো ফুটবলার। পরিস্থিতি বুঝে নামানো হবে। কিন্তু শুরুতে রোনাল্ডোর জায়গায় নয়। আর ড্রেসিংরুমে গন্ডগোল বলে যাঁরা খবর লিখছেন, সতর্ক হয়ে যান। পর্তুগাল ড্রেসিংরুমে এরকম কোনও কিছু নেই।”

১৯৭৮-তে মালবাহী একটি স্প্যানিশ জাহাজের দুর্ঘটনা থেকেই ‘পাম বিচ’-এর উৎপত্তি হয়েছিল। অর্থৎ বিপর্যয় থেকেই শুরু হয়েছিল নতুন দিনের। পাম বিচে থাকা পর্তুগাল দলেও সেরকম প্রাথমিক বিপর্যয় দেখা যাচ্ছে। হয়তো উজবেকিস্তান ম্যাচ থেকেই শুধু পর্তুগাল নয়, নতুন দৌড় শুরু হবে রোনাল্ডোরও।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.