Advertisement
Advertisement
ফুটবলের মহাযুদ্ধ
Leo Messi

সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি

প্রতিনিয়ত তিনি যা করছেন, তিনি যা করতে পারেন, সেটা অন্যদের পক্ষে হয়তো স্রেফ কল্পকথা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ০০:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ২৩, ২০২৬, ০০:৫৮

options
link
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি zoom
গোলের পর মেসি। ছবি: সংগৃহীত।

মেসিইইইইইইইইই! বিশ্বকাপে ফের এলএম টেনের রূপকথা। অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করে ফুটবলের সর্বশ্রেষ্ঠ মঞ্চে আবারও শ্রেষ্ঠতার প্রমান দিলেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন তিনিই। তাঁর নামের পাশে রয়েছে ১৮টি গোল। এতদিন বিশ্বকাপে সবচেয়ে বেশি গোলের রেকর্ডটি ছিল জার্মানির মিরাস্লাভ ক্লোজের নামে। কিন্তু অদ্ভুত এক সমাপতনে, সেই জার্মানির চিরশত্রু দেশ অস্ট্রিয়ার বিরুদ্ধে গোল করেই মেসি ভাঙলেন ক্লোজের রেকর্ড।

আজ থেকে ঠিক ৪০ বছর আগে এই ২২ জুন দিনটিকেই বিশ্ব ফুটবলের ইতিহাসে স্থায়ীভাবে অক্ষয় করে দিয়েছেন আরেক আর্জেন্টাইন। তিনি দিয়েগো আর্মান্দো মারাদোনা। ৪০ বছর আগে তাঁর করা ‘হ্যান্ড অফ গড’ আজও ফুটবল ইতিহাসে অমলিন। সেই ২২ জুনই নয়া ইতিহাস গড়লেন অধুনা বিশ্ব ফুটবলের GOAT। অস্ট্রিয়ার বিরুদ্ধে ম্যাচের ৩৮ মিনিটে ডান প্রান্ত থেকে আসা মাইনাসকে যেই না স্বভাবসিদ্ধ নিখুঁত দক্ষতায় জালে জড়ালেন মেসি, অমনি গোটা স্টেডিয়াম যেন উচ্ছ্বাসে ফেটে পড়ল। যেমন বাঁধনহারা উচ্ছ্বাসে মাতলেন বিশ্বজুড়ে লিও ভক্তরা। এখানেই শেষ নয়, ম্যাচের একেবারে শেষমুহূর্তে আরও একটি গোল। এবারও অনবদ্য দক্ষতায়। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
FIFA World Cup 2026: Leo Messi Scores record 17th goal
অস্ট্রিয়া গোলরক্ষককে ধরাশায়ী করে গোল মেসির। ফাইল ছবি।

বিশ্বকালের সর্বকালের সেরা গোলস্কোরারদের তালিকায় মেসি এখন সবার উপরে। তাঁর সংগ্রহ ১৮ গোল। সেই ২০০৬ থেকে বিশ্বকাপে খেলছেন লিও। প্রথম বিশ্বকাপে একটি গোল ছিল তাঁর। ২০১০ তাঁর জীবনের সবচেয়ে খারাপ বিশ্বকাপ। সেবার কোনও গোল পাননি। ২০১৪ সালে মেসি ৪ গোল করে আর্জেন্টিনাকে রানার্স আপ করেন। ২০১৮ বিশ্বকাপে তিনি একটি গোল করেন। ২০২২ বিশ্বকাপে তিনি যখন নিজের দেশকে বিশ্বচ্যাম্পিয়ন করলেন, সে বছর গোল ছিল ৭টি। চলতি বিশ্বকাপে ইতিমধ্যেই পাঁচ গোল করে ফেলেছেন তিনি। এই তালিকায় দু’নম্বরে মিরাস্লাভ ক্লোজে ১৬ গোল। তৃতীয় স্থানে ব্রাজিলের রোনাল্ডো ডি-লিমা। তাঁর গোলসংখ্যা ১৫। সক্রিয় ফুটবলারদের মধ্যে মেসির কাছাকাছি রয়েছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে। তাঁর দখলে ১৪ গোল। অবশ্যে মেসি শুধু গোলের নিরিখে নন, অ্যাসিস্টের নিরিখেও যুগ্মভাবে সবার উপর। নিজেরই দেশের কিংবদন্তি মারাদোনার পাশাপাশি বিশ্বকাপে মেসির নামের পাশে রয়েছে আটটি অ্যাসিস্ট।

সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি। বিস্তারিত: https://www.sangbadpratidin.in/.../fifa.../pid/1228227/
#FIFAClubWorldCup #SangbadPratidin
মেসির রেকর্ড।

লিওনেল মেসিই কি সর্বকালের সেরা ফুটবলার? তাঁর সঙ্গে আর কী কেউ তুলনীয়? প্রশ্নটা উঠছে, ওঠাটাই স্বাভাবিক। কারণ প্রতিনিয়ত তিনি যা করছেন, তিনি যা করতে পারেন, সেটা অন্যদের পক্ষে হয়তো স্রেফ কল্পকথা।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.