Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৫ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১ জুলাই ২০২৬
Bangladesh

বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ নৌকাডুবিতে মৃত অন্তত ১৯, চলছে উদ্ধার কাজ

বালিবাহী একটি ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষেই ঘটে দুর্ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২১, ১৩:১৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৮, ২০২১, ১৩:১৪

options
link
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ায় ভয়াবহ নৌকাডুবিতে মৃত অন্তত ১৯, চলছে উদ্ধার কাজ zoom
ফাইল ছবি

সুকুমার সরকার, ঢাকা: ভয়াবহ নৌকাডুবি বাংলাদেশে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার তিতাস নদে নৌকাডুবির ঘটনাটি ঘটেছে। এখনও পর্যন্ত ১৯ জনের দেহ উদ্ধার করা গিয়েছে বলে খবর। নৌকায় ১০০ জনেরও বেশি যাত্রী ছিল বলে খবর।

স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধে ছ’টা নাগাদ বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকার ঘাট থেকে যাত্রীবাহী একটি ইঞ্জিনচালিত নৌকা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের দিকে যাচ্ছিল। তিতাস নদের বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের লইছকা বিলে বালিবাহী একটি ট্রলারের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: রাতারাতি জ্যাকপট! একবার জাল ফেলেই ৫০ লক্ষ টাকার ইলিশ ধরলেন জেলে]

সেই সময় যাত্রীবাহী নৌকাটির পিছনে আরও একটি বালিবাহী ট্রলার ছিল। সেটিও নৌকাটিতে সজোরে ধাক্কা মারে। আর তাতেই উলটে যায় যাত্রীবাহী নৌকাটি। নৌকাটিতে শতাধিক যাত্রী ছিলেন। প্রথমে স্থানীয় লোকজনই উদ্ধারকাজে হাত লাগান। তারপর পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান ঘটনাস্থলে পৌঁছেছেন। নিহতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যও ঘোষণা করা হয়। জেলা প্রশাসক জানান, নিহতদের পরিবারগুলোকে ২০ হাজার করে টাকা দেওয়া হবে। এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ধাক্কা দিয়েই দ্রুত সেখান থেকে পালিয়ে যায় ট্রলারটি।

[আরও পড়ুন: ফেরা হল না দেশে, কাবুল বিমানবন্দরে বিস্ফোরণের জেরে এখনও আটকে ১৫ বাংলাদেশি]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.