সুকুমার সরকার, ঢাকা: বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় সর্বস্বান্ত ব্যবসায়ীরা। কেন আগুন লাগল, তা এখনও নিশ্চিত নয়। তাই ঢাকার শাহবাগ থানায় অভিযোগ দায়ের করলেন ব্যবসায়ীরা। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর মহম্মদ জানান, শাহবাগ থানায় একাধিক ব্যবসায়ী বঙ্গবাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা করেছেন। পুলিশের পক্ষ থেকেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।
বঙ্গবাজারে আগুনের ঘটনায় কোনও সংস্থার গাফিলতি থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। কামাল বলেন, “বঙ্গবাজারের আগুনের ঘটনায় কোনও সংস্থার যদি অবহেলা থাকে, তবে তা তদন্ত কমিটির অনুসন্ধানের আওতায় উঠে আসবে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তাদের বিচার হবে। তবে সবাইকে ধৈর্য ধরতে হবে।”
[আরও পড়ুন: হনুমান জয়ন্তী: কেমন কাজ করছে কেন্দ্রীয় বাহিনী? কতটা নিরাপদ বঙ্গবাসী? জানতে পথে রাজ্যপাল]
মঙ্গলবার ভোর ৬টা ১০ মিনিটে বঙ্গবাজার মার্কেটে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে আশপাশের আরও কয়েকটি মার্কেটে। সাড়ে ৬ ঘণ্টা পর দমকলের ৫০টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। অ্যানেক্সকো ভবন থেকে বুধবারও ধোঁয়া বেরতে দেখা গিয়েছে। আগুনে প্রায় ৬ হাজার ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে দাবি করা হয়েছে। যদিও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ এখনও জানা যায়নি। ক্ষতিগ্রস্তদের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
[আরও পড়ুন: ‘আপনার আছে ১০০, ২০০০ টাকা দেখলে মন ডগমগ করবে না?’, দুর্নীতি নিয়ে সাফাই কৃষ্ণ কল্যাণীর]
সর্বশেষ খবর
-
বর্ণবিদ্বেষী মন্তব্যেই শেষ নয়, এবার এমবাপেকে অশ্রাব্য গালিগালাজ প্যারাগুয়ের সাংসদের, বাড়ছে বিতর্ক
-
সাতসকালে ফের অ্যাকশনে ইডি, ইসিএলের প্রাক্তন কর্মীর বাড়িতে তল্লাশি, চাঞ্চল্য অন্ডালে
-
রাজ্যে সেমিকন্ডাক্টর কারখানা গড়বে মিৎসুবিশি! নবান্নে শুভেন্দুর সঙ্গে সাক্ষাতে অশোক টোডিও
-
ট্রাম্পের হুমকির পরই ইরানে ভয়ংকর হামলা আমেরিকার! ‘কড়া থাপ্পড়ের অপেক্ষায় থাকুন’, হুমকি তেহরানের
-
‘এনকাউন্টার’-এ দুই দক্ষ গুন্ডাদমন অফিসার, পুলিশ-মহিলা মহলে নায়ক অর্ঘ্য আর রনি