সুকুমার সরকার, ঢাকা: বিশ্বজুড়ে ত্রাস সৃষ্টি করেছে মারণ করোনা ভাইরাস। চিনের ইউহান প্রদেশ থেকে প্রায় ১৫৭ টি দেশে হানা দিয়েছে এই প্রাণঘাতী জীবাণু। বাংলাদেশেও বাড়ছে আতঙ্ক। এহেন পরিস্থিতিতে সংক্রমণ রুখতে অভিনব পদক্ষেপ গ্রহণ করেছে পুলিশ।
[আরও পড়ুন: কোয়ারেন্টাইনে অব্যবস্থার অভিযোগ, ইটালি ফেরত প্রবাসীদের বিক্ষোভে প্রবল উত্তেজনা ঢাকায়]
করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকার তৎপর হলেও সমস্যা দেখা দিয়েছে একাধিক।বিশেষ করে ফেসমাস্ক পর্যাপ্ত পরিমাণে মিলছে না। তাই জোগানের ভরসা না করে নিজেরাই মাস্ক তৈরি করে ফেলছেন পুলিশকর্মীরা। শুধু নিজেরাই যে সেগুলি ব্যবহার করছেন তা নয়। অন্যদেরও সেই মাস্ক বিলি করছেন তাঁরা। এই পদক্ষেপ করেছে মৌলভীবাজারের কুলাউড়া থানার পুলিশকর্মীরা। টিস্যু পেপার ও রাবার ব্যান্ড দিয়ে মাস্ক তৈরি করছেন তাঁরা। ওই থানার উপপরিদর্শক (এসআই) সনক কান্তি দাস স্থানীয় সংবাদমাধমে জানান, করোনা ভাইরাস মোকাবিলায় সবাই এখন স্বাস্থ্যসচেতন। বাজারে এমনিতেই মাস্কের সংকট। অনেক দোকানে আবার বেশি দাম নেওয়া হয়। এ অবস্থায় টিস্যু ও রাবার কিনে নিজেরাই এটা তৈরি করে নিচ্ছেন তাঁরা। এতে খরচও অনেক কম পড়ছে। সম্প্রতি অনলাইনে একটি ভিডিও দেখে এটা তৈরির কৌশল শিখেছেন তাঁরা।
উল্লেখ্য, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে গতকাল বা সোমবার থেকেই ব্রিটেন ছাড়া ইউরোপ থেকে আসা কোনও যাত্রীকে দেশে ঢুকতে দিচ্ছে না ঢাকা। বাংলাদেশে পাঁচজন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে তিনজনই বর্তমানে সুস্থ। দু’জন বাড়ি ফিরে গিয়েছেন। বাকিদের চিকিৎসা চলছে। বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে এই রোগ ছড়িয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬৮ হাজার ৮৬৬ জন। এর মধ্যে ৭৬ হাজার ৫৯৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গিয়েছেন। চিকিৎসা চলছে ৮৫ হাজার ৭৭৬ জনের।
[আরও পড়ুন: বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনার]
সর্বশেষ খবর
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬
-
এবার বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়ির সামনে ‘পর্ক উৎসব’ হিন্দুত্ববাদীদের! কী বলছেন বামনেতা?
-
যুদ্ধের প্রস্তুতি, দেশের ২৪৪ জেলায় বসছে বিমান হানার বিপদ সংকেত কেন্দ্র
-
কাশ্মীরে জঙ্গিদমন অভিযান চলাকালীন বিপত্তি! পাহাড় থেকে পড়ে মৃত্যু সেনা আধিকারিকের
-
অতিমারী রুখতে কার্যকরী! এআই ব্যবহার করে তৈরি সর্বগুণসম্পন্ন টিকা