সুকুমার সরকার, ঢাকা: ইদের ছুটিতে বাংলাদেশে বেড়েছে নারী নির্যাতনের ঘটনা! জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ কলের সংখ্যার নিরিখেই প্রকাশ্যে এসেছে এই চাঞ্চল্যকর তথ্য। প্রশ্ন উঠছে, আচমকা ক্রাইম গ্রাফ এভাবে ঊর্ধ্বমুখী কেন?
২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত পাঁচদিন ইদের ছুটি ছিল। সেই সময় জাতীয় জরুরি পরিষেবা ৯৯৯-এর তথ্য মোতাবেক, নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত বিষয়ে ফোন এসেছে ৪৯৩টি। অর্থাৎ, গড়ে ৯৯টি করে ফোন এসেছে প্রতিদিন। ছুটি শুরুর আগের ৫ দিন, ২২ থেকে ২৬ জুন এহেন ফোনের সংখ্যা ছিল ৩৯২টি।
এই বিষয়ে পুলিশের ধারণা, ইদের ছুটিতে শহর থেকে বহু মানুষ গ্রামের বাড়িতে ফিরে গিয়েছেন। নারী ও শিশু নির্যাতন নিয়ে তাঁরা অনেকাংশেই বেশি সচেতন। ফলে তাঁদের কারও সামনে কোনও নির্যাতনের ঘটনা ঘটলে জাতীয় জরুরি পরিষেবা নম্বর ৯৯৯-এ ফোন করেছেন। সেই কারণে ফোনকলের সংখ্যা বাড়তে পারে। সমাজবিজ্ঞানীরা বলছেন, অবসরে বাইরে কাজ না থাকায় বিভিন্ন বিষয়ে কথা-কাটাকাটি থেকে হিংসার ঘটনা বাড়তে পারে।
[আরও পড়ুন: লাশ টুকরো টুকরো করে খালে! ঢাকায় ‘কিলার কাপলে’র কাণ্ডে হতবাক তদন্তকারীরা]
ইদের ছুটিতে নারী ও শিশু নির্যাতনের বিষয়ে বেশি ফোন আসার কারণ সম্পর্কে জানতে চাইলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মুখপাত্র আনোয়ার সাত্তার স্থানীয় সংবাদমাধ্যমে বলেন, এর নেপথ্যে বেশ কয়েকটি কারণ থাকতে পারে। একটি কারণ হতে পারে, শহর থেকে বিপুলসংখ্যক মানুষ ইদের ছুটিতে গ্রামের বাড়িতে গিয়েছেন। এসব মানুষ ৯৯৯ সম্পর্কে সচেতন। হয়তো গ্রামে নির্যাতনের ঘটনা দেখে তাঁরা দায়িত্ব মনে করে সহায়তা চেয়ে ফোন করেছেন।
[আরও পড়ুন: বাংলাদেশের ‘আম কূটনীতি’, ২৮টি দেশে পৌঁছচ্ছে ঢাকার ‘মিষ্টি’ বার্তা]
সর্বশেষ খবর
-
ভেনিজুয়েলার ভূমিকম্পে বাদ পড়েছে পা, বিশ্বকাপের মাঝেই সেই ভক্তকে বিশেষ বার্তা রোনাল্ডোর
-
ভবন দখলের ‘ষড়যন্ত্রে’ শামিল চন্দ্রিমা! আনুগত্য নিয়ে মমতার প্রশ্নে রাজ্য সভানেত্রী পদ ছাড়লেন চন্দ্রিমা
-
এবার দিঘায় জগন্নাথের রথের রশি টানবেন ভক্তরাও, রথযাত্রা নিয়ে তুঙ্গে প্রস্ততি
-
প্রেমে ভাঙন! নিন্দুকদের কাঁচকলা দেখিয়ে ‘কোটিপতি প্রেমিকে’র সঙ্গে নৈশভোজে কৃতী শ্যানন
-
স্বামীকে খুন করে বাথরুমের মেঝেতে পুঁতল স্ত্রী! হাড়হিম কাণ্ডের ৪৫ দিন পর উদ্ধার পচাগলা দেহ