সুকুমার সরকার, ঢাকা: দুই পৃথক হত্যাকাণ্ডে আটজনকে মৃত্যুদণ্ডের সাজা দিল বাংলাদেশ। একই সঙ্গে আর্থিক জরিমানাও ধার্য করা হয়েছে দোষী সাব্যস্তদের উপর।
[মশা মারতে এবার নয়া উদ্যোগ রেলের, ব্যবহার করা হচ্ছে ‘ব্রহ্মাস্ত্র’]
প্রথম হত্যাকাণ্ডটি ঘটে নাটোর জেলার সিংড়া উপজেলার বিয়াস এলাকায়। ২০০৪ সালে নৃসংশভাবে খুন করা হয় আবদুল কাদের দুদুকে। চাঁদার জুলুমের প্রতিবাদ করায় তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় আদালতে দোষী সাব্যস্ত হয় সাত অভিযুক্ত। রবিবার পাঁচজনকে ফাঁসির সাজা ও বাকি দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেয় আদালত। এছাড়াও ধার্য করা হয় ১ লক্ষ টাকার জরিমানা। এই রায় শোনান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দিকি।
এদিকে ঝিনাইদহে এক কলেজ ছাত্রের হত্যার মামলায় তিনজনের ফাঁসির সাজা শোনায় আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম রায় ঘোষণা করেন। ২০১১ সালের ২১ অক্টোবর মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইমরান। রাতে আর বাড়ি ফিরে আসেননি তিনি। পরদিন সদর উপজেলার শিকারপুর গ্রামের একটি পুকুর পাড় থেকে তাঁর গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
[বাইক সারানোর অজুহাতে দুই নাবালিকাকে গণধর্ষণ, গ্রেপ্তার ১১জন অভিযুক্ত]
সর্বশেষ খবর
-
কলকাতা বিমানবন্দরে সৌগত রায়কে ঘিরে তুমুল বিক্ষোভ, ‘শুধু ভূরিভোজে দেখা যেত,’ তোপ বিজেপি বিধায়কের
-
৬ মাসে ১৪ শৃঙ্গজয়ী, অকালপ্রয়াত কিংবদন্তি নির্মল পুরজার নামে এবার হিমালয়ের উদ্ভিদকে চিনবে বিশ্ব
-
১৫০ বছরের ইতিহাসে পারেননি কেউ, ছক্কার তাণ্ডবে টেস্টে বিশ্ব রেকর্ড পন্থের
-
আইটি সেলের প্রধান পদ থেকে ‘বাদ’, অমিত মালব্যকে নিয়ে বড় পরিকল্পনা বিজেপির?
-
‘সৌদিতে ভিক্ষা করবেন না’, মান বাঁচাতে দেশের হজযাত্রীদের কড়া বার্তা পাকিস্তানের