সুকুমার সরকার, ঢাকা: ময়মনসিংহে ওষুধের দোকানদার মাজহারুল ইসলামকে হত্যার দায়ে ১০ জনকে মৃত্যুদণ্ড দিল ঢাকার একটি আদালত। বাকি সাত অভিযুক্তকে বেকসুর খালাস করেছে আদালত। মঙ্গলবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক আবু জাফর কামরুজ্জামান এই রায় ঘোষণা করেন।
২০০৭ সালে ময়মনসিংহের নান্দাইল উপজেলার শিয়ালধরা বাজারের একটি ওষুধের দোকানদার মাজহারুল ইসলামকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বোন বিউটি আক্তার নান্দাইল থানায় খুনের অভিযোগ দায়ের করেন। তদন্ত শুরুর পর নান্দাইল থানার পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে। শুরু হয় মামলা। মামলা চলাকালীন আসামিদের মধ্যে একজনের মৃত্যু হয়। এরপর আদালত ১৭ জন আসামির বিরুদ্ধে বিচার শুরু করা হয়। এই মামলার শুনানি শেষ হয় ৫ ডিসেম্বর। এদিন সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারক।
[আরও পড়ুন: অস্থিরতার জন্য পড়শি দেশের উপর প্রভাব পড়তে পারে, CAA ইস্যুতে মন্তব্য হাসিনার মন্ত্রীর]
সূত্রের খবর মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১০ জন হলেন, একলাছ উদ্দিন, আবুল কাশেম, কবির মিয়া, আবুল কাশেম, বাদল মিয়া, ফারুক মিয়া, রুমা আক্তার, আবুল কালাম আজাদ, চন্দন ও শুক্কুর আলি। এদের মধ্যে ফারুক মিয়া ও রুমা আক্তার পলাতক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। মুক্তিপ্রাপ্ত সাতজন হলেন আফতাব উদ্দিন, আবু সিদ্দিক, বদরুল আলম, ইসমাইল হোসেন, কাজল মিয়া, রফিক ও দুলাল।
সর্বশেষ খবর
-
৩৩০০ কর্মী ছাঁটাই করবে উবের! চালকহীন গাড়ির পথেই হাঁটছে সংস্থা
-
কেক-বেলুনে ঋতিকার জন্মদিন পালন, সোশাল মিডিয়ায় হিরণের নতুন পোস্টে ফের চর্চায় বিয়ে বিতর্ক
-
‘রক্ত-শোক ভোলার নয়’, বিয়ের আসরে মার্কিন হামলার নিন্দায় ইরান, ‘নীরব বিশ্ব’কে তোপ
-
প্রশাসনিক ভবনে বিক্ষোভে ‘না’, নোটিস প্রত্যাহারের দাবিতে উত্তেজনা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
-
‘সংখ্যালঘু স্বাধীনতা রক্ষায় ব্যর্থ’, মাদ্রাসার জন্য মন্দির ভাঙায় পাকিস্তানকে তোপ ভারতের