Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Hormuz

তেলের জন্য হাপিত্যেশ, অনুরোধ সত্ত্বেও হরমুজ পারের অনুমতি পেল না বাংলাদেশি জাহাজ

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি হরমুজের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে সেটি পৌঁছয় হরমুজের কাছে। এরপর যুদ্ধবিধ্বস্ত এই জলপথ পেরনোর জন্য ইরান সরকারের কাছে একাধিকবার অনুমতি চায় বাংলাদেশ। কিন্তু তা খারিজ করে দেয় তেহরান।

Advertisement
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২১:২৬

link
সুকুমার সরকার
সুকুমার সরকার

শেষ আপডেট: এপ্রিল ১১, ২০২৬, ২১:২৬

options
link
তেলের জন্য হাপিত্যেশ, অনুরোধ সত্ত্বেও হরমুজ পারের অনুমতি পেল না বাংলাদেশি জাহাজ zoom
হরমুজ পারের অনুমতি পেল না বাংলাদেশি জাহাজ। ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রায় ৪০ দিন ধরে আটকে ছিল বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’। কিন্তু একাধিকবার অনুরোধের পরও জাহাজটিকে হরমুজ প্রণালী পারের অনুমতি দিল না ইরান।  

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক জানান, গত বুধবার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে জাহাজটি হরমুজের উদ্দেশে রওনা দিয়েছিল। প্রায় ৪০ ঘণ্টা পর শুক্রবার সকালে সেটি পৌঁছয় হরমুজের কাছে। এরপর যুদ্ধবিধ্বস্ত এই জলপথ পেরনোর জন্য ইরান সরকারের কাছে একাধিকবার অনুমতি চায় বাংলাদেশ। কিন্তু তা খারিজ করে দেয় তেহরান। ফলে জাহাজটি তার অভিমুখ ঘুরিয়ে সংযুক্ত আরব আমিরশাহীর শারজা বন্দরের উদ্দেশ্যে রওনা দেয়।

Advertisement

মাহমুদুল বলেন, “ইরান সরকারের নির্দেশিকা মেনে হরমুজ পারের অনুমতি চাওয়া হয়েছিল। তবে তারা তা প্রত্যাখ্যান করেছে। কূটনৈতিক স্তরে আলোচনার মাধ্যমে অনুমতি আদায়ের চেষ্টা চলছে। জাহাজটি এখনও হরমুজের কাছাকাছি অবস্থান করছে। পরিস্থিতি বিবেচনা করে সেটিকে শারজার বন্দরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “জাহাজে থাকা ৩১ জন নাবিকের জন্য পর্যাপ্ত খাবারের মজুত রয়েছে। নাবিকদের মনোবল শক্ত রাখার জন্য আমরা ইতিমধ্যে দৈনিক খাবারের বরাদ্দ জনপ্রতি ৭ ডলার থেকে বাড়িয়ে ১২ ডলার করেছি। এ ছাড়াও আরও বেশ কিছু সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.