সুকুমার সরকার, ঢাকা: জনগণের প্রবল দাবির মুখে আট মাস পর ফের চালু হল ঢাকাগামী (Dhaka) ‘বেনাপোল এক্সপ্রেস’। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা নাগাদ ১৮৮ জন যাত্রী নিয়ে যশোর জেলার সীমান্ত থানা বেনাপোল (Benapole) থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয় ট্রেনটি। বেনাপোলের ব্যবসায়ী ও এক্সপ্রেস ট্রেনের যাত্রী আজিজুল ইসলাম জানান, ”ব্যবসার কাজে প্রতি মাসে ঢাকায় যাতায়াত করতে হয়। দীর্ঘদিন বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বন্ধ থাকায় বাসে অথবা প্লেনে যাতায়াত করতে হতো।” কিন্তু আবার বেনাপোল এক্সপ্রেসটি (Benapole Express) পুনরায় সচল হওয়ায় খুশি তিনি।
বেনাপোল রেলওয়ে স্টেশন মাস্টার শহিদুল ইসলাম জানান, সরকারের নির্দেশনায় করোনা (Corona virus) সংক্রমণ রোধে দীর্ঘ আট মাস বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি বন্ধ ছিল। তবে করোনা সংক্রমণের হার কমায় বৃহস্পতিবার আবার বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি সচল হয়েছে। আগে এই রুটে যে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চলত, সেই কোচ ইন্দোনেশিয়ার তৈরি। আর এখন যেটা চলছে,তা ভারতের তৈরি কোচ।
[আরও পড়ুন: যাত্রীর কাছে বিস্ফোরকে ঠাসা ব্যাগ! ভুয়ো খবর ছড়াতেই বোমাতঙ্ক ঢাকা বিমানবন্দরে]
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া