সুকুমার সরকার, ঢাকা: রবিবাসরীয় সকালে মর্মান্তিক দুর্ঘটনা বাংলাদেশে (Bangladesh)। ঢাকাগামী (Dhaka) এক বাস কুতুবপুর অঞ্চলের শিবচরে খাদে পড়ে মৃত অন্তত ১৬। আহত ৩০। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে এত বড় দুর্ঘটনা আগে কখনও ঘটেনি বলেই মত প্রত্যক্ষদর্শীদের। ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল তা জানা যায়নি এখনও। তবে মনে করা হচ্ছে, অতিরিক্ত গতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়েছিল বাসটি।
জানা গিয়েছিল, রবিবার ভোর পাঁচটা নাগাদ খুলনার সোনাডাঙা থেকে ছেড়েছিল বাসটি। গন্তব্য ছিল ঢাকা। কিন্তু সকাল সাড়ে সাতটা নাগাদ আচমকাই নিয়ন্ত্রণ হারায় বাসটি। সঙ্গে সঙ্গে রেলিং ভেঙে তা নিচে পড়ে যায়। এখনও পর্যন্ত ১৬ জনের মৃত্যু হয়েছে এই দুর্ঘটনায়। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা অত্যন্ত গুরুতর। পুলিশ ও দমকল কর্মীদের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয়রা উদ্ধারকাজ শুরু করেছেন।
[আরও পড়ুন: ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানির সূচনা, উদ্বোধনে মোদি-হাসিনা]
বাসটি যেভাবে দুমড়ে মুচড়ে গিয়েছে তা দেখে শিউরে উঠছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁদের মতে, এই পথে দুর্ঘটনা বিরল নয়। কিন্তু এত বড় দুর্ঘটনা (Acccident) এর আগে এখানে ঘটেনি। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা করা হচ্ছে।
[আরও পড়ুন: রাহুলের পাশে দাঁড়ানোয় মহুয়া মৈত্রকে ‘নগরবধূ’ বলে আক্রমণ, বিতর্কে বিজেপি বিধায়ক]
সর্বশেষ খবর
-
দাম্পত্য সমস্যা-অমঙ্গল দূর করার টোপ, মহিলার লক্ষ লক্ষ টাকা হাতিয়ে পগারপার ‘তান্ত্রিক’
-
সমাজমাধ্যমে পরিচয়, প্রেমের ফাঁদে ফেলে ২ নাবালিকার যৌন হেনস্তা! ধৃত অভিযুক্তরা
-
ঋতব্রত-সহ ১০ বিধায়কের পদ খারিজের আবেদন, সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল
-
স্কুলের ২২ লক্ষ টাকা তছরুপ! বাগদায় তৃণমূল প্রধানকে ‘ডিম থেরাপি’, ছেঁড়া হল জামা
-
নন্দীগ্রাম আসন ছাড়তে চেয়ে বেনুগোপালকে ফোন মমতার, জোটে নারাজ কংগ্রেস