সুকুমার সরকার, ঢাকা: করোনা ভাইরাসের জেরে শনিবার দুপুর পর্যন্ত গোটা বিশ্বে মৃত্যু হয়েছে এক লক্ষ ৫৪ হাজার ৮২৭ জনের। আর আক্রান্তের সংখ্যা গিয়ে পৌঁছেছে ২২ লক্ষ ৬৩ হাজার ৫২। এর মধ্যেই আশার আলো জাগিয়ে ৫ লক্ষ ৮১ হাজার ১৬১ জন সুস্থ হয়ে উঠেছেন। বাংলাদেশেও গত দুদিনের তুলনায় কমেছে মৃত্যুর সংখ্যা। বৃহস্পতিবার যেখানে ১০ জন ও শুক্রবার ১৫ জনের মৃত্যু হয়েছিল, শনিবার সেখানে মারা গিয়েছেন ৯ জন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গত দু’দিনের থেকে মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্তের সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের প্রকোপে পড়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। এর ফলে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। নতুন করে আরও ৩০৬ জনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। এদের ধরে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ১৪৪ জন।
[আরও পড়ুন: আপনজনের টান, পেট্রাপোল দিয়ে দেশে ফিরলেন ৬৪৫ জন বাংলাদেশি ]
শনিবার দুপুর আড়াইটের সময় ঢাকার মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (MIS) বিভাগের ‘করোনা ভাইরাস সংক্রান্ত’ অনলাইন স্বাস্থ্য বুলেটিন হয়। তার মাধ্যমে এই তথ্য জানান আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি জানান, মৃত ৯ জনের মধ্যে ছ’জন ঢাকার, দু’জন নারায়ণগঞ্জের ও সাভারের একজন। গত ২৪ ঘণ্টায় ২১১৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে ৩০৬ জনের শরীরে করোনা সন্ধান পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত গোটা দেশে মোট ২১ হাজার ০৯১টি নমুনা সংগ্রহ করা হয়েছে।
[আরও পড়ুন: বাংলাদেশে ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৫, আক্রান্তের সংখ্যা বেড়ে ১৮৩৮]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের