Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ ভাদ্র ১৪৩৩
  • রবিবার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
Bangladesh

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশে! মৃত্যু ৩২৭ জনের

প্রবল সমালোচনার মুখে পড়েছে সরকার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৩, ১৫:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৯, ২০২৩, ১৫:৪৫

options
link
ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বাংলাদেশে! মৃত্যু ৩২৭ জনের zoom
Advertisement

সুকুমার সরকার, ঢাকা: বাংলাদেশে ক্রমে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ডেঙ্গু পরিস্থিতি! গত সাত মাসে এই রোগের কামড়ে মৃত্যু হয়েছে ৩২৭ জনের। বাংলাদেশে ডেঙ্গুর বাড়বাড়ন্ত যে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে, প্রবল সমালোচনার মুখে পড়ে অবশেষে তা মেনে নিয়েছে সরকার।

এই বিযয়ে বাংলাদেশের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, দেশের সব জেলাতেই ডেঙ্গু ছড়িয়ে পড়েছে। এডিস মশা নিধন কার্যক্রম শুধু ঢাকাতেই পরিচালনা করলে হবে না, গোটা দেশেই জোরদার করতে হবে। গত সোমবার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। চলতি বছর এখনও পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩২৭ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ৫৭২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৪ হাজার ৬৫২ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ৯২০ জন ডেঙ্গু রোগী ভরতি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “ডেঙ্গু নিয়ন্ত্রণ একটি মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ। এটি কারও একার পক্ষে নিয়ন্ত্রণ সম্ভব নয়। কাজেই আমাদের সবাইকে মিলেই কাজ করতে হবে। আমরা সচেতনতার পাশাপাশি চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আমরা জনগণকে ডেঙ্গু সম্পর্কে অভিহিত করছি, ডেঙ্গু কোথা থেকে আসে, কীভাবে প্রতিহত করা যায়- এ বিষয়গুলো জানাচ্ছি। সিটি কর্পোরেশন এবং স্থানীয় প্রশাসন কাজ করছে।” তিনি আরও বলেন, “কলকারখানাগুলিতে মশার স্প্রে ব্যবহারের ক্ষেত্রে শিল্পমন্ত্রকেও উদ্যোগ নিতে হবে। প্রতিটি জেলাতে আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। তার মানে হল প্রতিটি জেলাতেই এডিস মশা আছে। কাজেই এখন গোটা দেশে মশা নিধন কার্যক্রমটা হওয়া উচিত। এমনকি শুধুমাত্র এই সিজনটাতেই নয়, সারা বছরই মশা নিধন কার্যক্রমটা চলমান থাকা প্রয়োজন।”

[আরও পড়ুন: বাংলাদেশের নির্বাচন ঘিরে সাবধানী ফেসবুক, গুজব ঠেকাতে বিশেষ প্রস্তুতি মেটার]

উল্লেখ্য, প্রায় দু’দশক থেকে বাংলাদেশে আতঙ্ক হয়ে দেখা দিয়েছে ডেঙ্গু। তখন শিশুরাই বেশি আক্রান্ত হয় এবং প্রাণ হারায়। কিন্তু বর্তমানে সব বয়সের মানুষের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ দেখা যাচ্ছে। ডেঙ্গু এখন আর শুধু রাজধানী ঢাকায় সীমাবদ্ধ নেই, ব্যাপকহারে ছড়িয়ে পড়েছে গ্রামাঞ্চলেও। এই অবস্থায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে সচেতন হওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। প্রতিদিনই সারা দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এই পটভূমিতে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার জরুরী অবস্থা জারি কিংবা মহামারী ঘোষণার কথা বললেও স্বাস্থ্য অধিদপ্তর তা উড়িয়ে দিচ্ছে।

[আরও পড়ুন: এবার বাংলাদেশে পুড়ল কোরান, প্রতিবাদে পথে জনপ্লাবন]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.