সুকুমার সরকার, ঢাকা: কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না করোনা (Coronavirus) সংক্রমণ। উপায় না দেখে বারবার লকডাউনের মেয়াদ বৃদ্ধির পথেই হাঁটছে বাংলাদেশ (Bangladesh)। সংক্রমণ কার্যত লাগামহীন হওয়ায় চলমান লকডাউনের বিধিনিষেধ ফের বাড়ানো হয়েছে। আগামী ১৬ জুন পর্যন্ত চলবে লকডাউন (Lockdown)। চলতি সপ্তাহে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়।
এদিকে, করোনা কবলিত দেশের উত্তরের জেলা রাজশাহীর পরিস্থিতি ক্রমশই উদ্বেগজনক হয়ে উঠছে। মেডিক্যাল কলেজ হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে।এর আগে ওই হাসপাতালে একদিনে ১৬ জন প্রাণ হারিয়েছিলেন। এই হাসপাতালে মৃত্যু সাতজনের মধ্যে চাঁপাই নবাবগঞ্জের তিনজন রয়েছেন। বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৩২ জন।আইসিইউতে রয়েছেন ১৮ জন। এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১২ হাজার ৮৩৯ জনে পৌঁছেছে। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লক্ষ ১০ হাজার ৯৯০ জন।
[আরও পড়ুন: কার্টুনিস্ট কিশোরের শরীরে নেই আঘাতের চিহ্ন! মেডিক্যাল বোর্ডের রিপোর্টে জল্পনা]
সম্প্রতি লকডাউনের মেয়াদবৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘করোনা ভাইরাসজনিত রোগ (COVID-19) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা আগামী ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হল।” এর আগে গত ৩০ মে লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়। করোনা নিয়ন্ত্রণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচল-সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে সরকার। পরে আরও দু’দিন বাড়ানো হয় সেই বিধিনিষেধ।কিন্তু করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পর পরবর্তী দফায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে শুরু হয় ‘সর্বাত্মক লকডাউন’। সেই মেয়াদই বেড়ে চলেছে।
[আরও পড়ুন: ভাইরাল ভিডিওই ডেকে আনল অশান্তি! থানা পুলিশে জেরবার কাকলী ফার্নিচারের মালিক]
সর্বশেষ খবর
-
হবু স্বামীর সঙ্গে চওড়া হাসি মিমির, ডিসেম্বরেই বিয়ে! দেখুন এক্সক্লুসিভ ছবি
-
কোটি কোটি লেনদেনে বড় মাথা, অপরাধ স্বীকার অভিষেকের আপ্তসহায়ক সুমিতের! বিস্ফোরক সিআইডি
-
অবসরের আগেই নিজের টিভি শো, রোহিতকে আজীবনের জন্য নিষিদ্ধ করছে বোর্ড?
-
রাজ্যজুড়ে ছড়িয়ে ৫০০ ভুয়ো ডাক্তার! ১০ লক্ষের বিনিময়ে মিলেছে রেজিস্ট্রেশন নম্বর
-
চকোলেট চুরি করে খাওয়ায় চাকরি হারাল যুবক, অভিযুক্তকে ‘ব্ল্যাকমেল’ খোদ সংস্থার