সুকুমার সরকার, ঢাকা: যমুনা নদীতে নৌকাডুবির জেরে এখনও পর্যন্ত তিনজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও ৩০ জন। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে পাবনার সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুর দেড়টার সময় পাবনার এনায়েতপুরের কাছে যমুনা নদীর স্থলচর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিকেল পর্যন্ত নদী থেকে তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছেন অন্তত ৩০ জন। তাঁদের উদ্ধারের জন্য পুলিশ ও দমকলের কর্মীরা অভিযান শুরু করেছেন।
[আরও পড়ুন: ৭ মাস আগে গোপনে তৃতীয় বিয়ে সেরেছেন গায়ক নোবেল, তিনবেলা মারধর করেন স্ত্রীকে! ]
এপ্রসঙ্গে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (OC) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, এনায়েতপুর থেকে ৫০ জন যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত এই দুর্ঘটনায় এক শিশু ও একজন বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থলচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহম্মদ নজরুল ইসলাম জানান, এনায়েতপুর থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে নৌকাটি চৌহালীর দিকে যাওয়ার পথে স্থলচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিখোঁজদের উদ্ধারে পুলিশ ও দমকলের কর্মীরা কাজ করছেন।
[আরও পড়ুন: আমফানের ক্ষতের মধ্যেই ফের তাণ্ডবের আশঙ্কা! ধেয়ে আসছে ভয়াবহ ঘূর্ণিঝড়]
সর্বশেষ খবর
-
এবার হৃদরোগে আক্রান্ত ১৪ বছরের মেয়ে! গুজরাটে খেলতে খেলতে মৃত্যু কিশোরীর, প্রকাশ্যে ভিডিও
-
সৌরভ ঘনিষ্ঠের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ! স্বার্থের সংঘাত নিয়ে পত্রবোমা, ফের বিপাকে সিএবি
-
মেয়ের সংসার ভেঙে জামাইয়ের গলায় মালা! কানপুরে প্রেমের টানে শাশুড়িকে বিয়ে যুবকের
-
নিখরচায় ৫ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা, অবশেষে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারতে’র আওতায় বাংলা
-
পুলিশ-হোমগার্ডদের জন্য সুখবর, পুজোয় টানা ডিউটির জন্য ১০ দিনের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের