সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খুন, অত্যাচার, মন্দির ভাঙচুরের পর এবার বাংলাদেশের ময়মনসিংহে বাউল গানের অনুষ্ঠানে ব্যাপক হামলা মৌলবাদীদের। সোশাল মিডিয়ায় ভাইরাল অশান্তির ভিডিও (ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। এই ঘটনার নিন্দায় সরব হলেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। বললেন, “এই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যের।”
হাসিনা সরকারের পতনের পর থেকেই উত্তাল বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণের গ্রেপ্তারির পর অশান্তি যেন অন্য মাত্রা নিয়েছে। চরমে পৌঁছেছে হিন্দু নির্যাতন। ধর্ম পরিবর্তনের জন্য চাপ, খুন, ধর্ষণ, অত্যাচারের মতো ঘটনার অভিযোগ উঠছে প্রতিদিন। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের একাধিক মন্দিরে হামলার অভিযোগ উঠেছে। ভাঙা হয়েছে বিগ্রহ। এই পরিস্থিতিতে সোশাল মিডিয়া ভাইরাল ভয়ংকর এক ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একটি মঞ্চ। ফেজ টুপি পরা একদল যুবক ধেয়ে যাচ্ছে সেদিকে। এরপর মঞ্চে থাকা ব্যক্তিদের লক্ষ্য করে হাতের কাছে থাকা চেয়ার ছুঁড়তে থাকে তাঁরা। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়।
সোশাল মিডিয়ার সূত্র ধরেই জানা গিয়েছে, ওই ভিডিওটি বাংলাদেশের ময়মনসিংহের একটি বাউল গানের অনুষ্ঠানের। সেখানে আচমকাই মৌলবাদীরা হামলা চালায় বলে অভিযোগ। এই ঘটনার নিন্দায় সরব হয়েছেন কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট রাধারমণ দাস। তিনি বলেন, “খুব দুর্ভাগ্যের ঘটনা। ওনারা গরিব মানুষ গান করে সংসার চালান। হিন্দুদের এবার জাগতে হবে।” রাধারমণ দাসের আশঙ্কা, পরিস্থিতির বিরুদ্ধে এখনই রুখে না দাঁড়ালে এই বিদ্বেষ ছড়াতে পারে অন্য দেশেও।
সর্বশেষ খবর
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’
-
‘কাজ করতে পারছিলাম না’, ইংরেজবাজারের পুরপ্রধান পদে ইস্তফা দিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর
-
হরমুজে ইরানের জালে আমেরিকার অত্যাধুনিক সাবমেরিন! ‘মুখ বাঁচাতে’ কী বলছে ওয়াশিংটন?
-
‘দৃশ্যম ৩’-এ ভয়ানক ষড়যন্ত্রে বিদ্ধ ‘সালগাঁওকর’, জোড়া এন্ট্রিতে বাড়ছে হৃদস্পন্দন, ২ অক্টোবরই যবনিকা পতন!