সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাইনচ্যুত সিলেট থেকে ঢাকাগামী উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি৷ তাতেই এখনও পর্যন্ত নিহত পাঁচজন৷ ট্রেন দুর্ঘটনায় জখম শতাধিক ব্যক্তি৷ মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে৷ যুদ্ধকালীন তৎপরতায় আহত এবং নিহতদের উদ্ধার কাজ চলেছে৷
[ আরও পড়ুন: চুক্তি কার্যকর, আগামী মাসেই বাংলাদেশের অনুষ্ঠান দেখা যাবে দূরদর্শনে]
রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ মৌলভী বাজারের কুলাউড়ার বরমচাল এলাকায় রেলপথের একটি কালভার্টের উপর দিয়ে ট্রেনটি যাচ্ছিল৷ সেই সময় আচমকাই কালভার্ট ভেঙে যায়৷ উপবন এক্সপ্রেসের কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায়৷ তাতেই একে একে মোট পাঁচজনের মৃত্যু হয়েছে৷ ট্রেন দুর্ঘটনায় জখম হয়েছেন শতাধিক যাত্রী৷ তাঁদের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক৷ জরুরি বিভাগে চিকিৎসা চলছে ৬০ জনের। শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত থাকায় ২০ জনকে সিলেট ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।
[ আরও পড়ুন: অপহরণ করে দুই কিশোরীকে একটানা ২০ দিন ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত]
এই ঘটনার পর থেকে উদ্বিগ্ন উপবন এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়রা৷ ইতিমধ্যেই হাসপাতালে ভিড় জমিয়েছেন বহু মানুষ৷ কুলাউড়া স্বাস্থ্য কমপ্লেক্সের মূল দরজার বাইরে ভিড় সামাল দেওয়া প্রায় অসম্ভব হয়ে উঠেছে৷ তবে নিহত পাঁচজনের মধ্যে মাত্র একজনের পরিচয় জানা গিয়েছে৷ মনোয়ারা পারভিন নামে নিহত ওই মহিলা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের গুপ্তগ্রামের বাসিন্দা৷ পারভিনের আত্মীয়রা তাঁর দেহ শনাক্ত করেছেন৷ ময়নাতদন্তের পরই পরিজনদের হাতে দেহ তুলে দেওয়া হবে৷ বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে৷ ইতিমধ্যেই আহতদের সঙ্গে দেখা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মহম্মদ তোফায়েল ইসলাম, পুলিশ সুপার মহম্মদ শাহজালাল-সহ পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা। কীভাবে এমন ভয়াবহ ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে রেল কর্তৃপক্ষ৷
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা