বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে বসে দেশে ছোটখাটো একাধিক সংস্কারমূলক কাজের উদ্যোগ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান, খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তার মধ্যে অন্যতম সরকারি দপ্তরগুলিতে কর্মসংস্কৃতি ফেরানো। এ ব্যাপারে তিনি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কাজ শুরু করেছেন। সরকারি অফিসে সময়ানুবর্তিতা থেকে যাবতীয় নিয়ম-কানুন ফেরাতে তৎপর তারেক রহমান। সেই নিয়মানুবর্তিতা কতটা ফিরল, তা খতিয়ে দেখতে রবিবার ‘সারপ্রাইজ ভিজিট’ করলেন প্রধানমন্ত্রী। রবিবার সকাল ৯টার কিছুক্ষণ পর তিনি সচিবালয়ে পৌঁছে যান। সেখানে প্রবেশের পর মন্ত্রিপরিষদ বিভাগে নিজের কার্যালয়ে না গিয়ে সরাসরি বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শনে বের হন তারেক।
রবিবার একে একে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ, জলসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এরপর গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘুরে দেখেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন করেন তারেক রহমান।
আরও পড়ুন:
রবিবার প্রথমে প্রধানমন্ত্রী তারেক রহমান ৬ নম্বর ভবনে গিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কথা বলেন। পরে একই ভবনের বিভিন্ন তলায় মৎস্য ও প্রাণিসম্পদ, জলসম্পদ, নারী ও শিশু বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন। এরপর তিনি ৫ নম্বর ভবনের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং ৩ নম্বর ভবনের বাণিজ্য ও স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ঘুরে দেখেন। সব মিলিয়ে সচিবালয়ের অন্তত আটটি মন্ত্রণালয়ে আকস্মিকভাবে পরিদর্শন শেষে তিনি মন্ত্রিপরিষদে নিজের দপ্তরে ফিরে কাজ শুরু করেন।
এদিকে, দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে কৃষক কার্ড সংক্রান্ত এক সভায় সভাপতিত্ব করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এতে স্থানীয় সরকার ও পল্লি উন্নয়ন, অর্থ, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেবেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই ‘সারপ্রাইজ ভিজিট’-এ কিছুটা অস্বস্তিতে পড়েন জনাকয়েক কর্মী। বেশিরভাগ অবশ্য এই উদ্যোগকে কুর্নিশ করেছেন। অনেকের মত, সরকারি অফিসগুলিতে কাজের পরিবেশ ফিরিয়ে জনতার কাজ দ্রুত করতে তারেক রহমান যথেষ্ট এগিয়ে চলেছেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্রীষ্মকালীন বক্সঅফিসে ফের বাজিমাত শিবপ্রসাদ-নন্দিতার, প্রথম সপ্তাহেই দু’কোটির দুয়ারে ‘ফুলপিসি’
-
৭ বউ, পাঁচটি রাজপ্রাসাদ, ৫০০ কোটির মালিক! তৃণমূল কাউন্সিলরকে নিয়ে পোস্টার, কে এই ‘গুণধর’?
-
সেপটিক ট্যাঙ্ক পরিষ্কারে নেমে বিষাক্ত গ্যাসের কবলে, সুরাটের কারখানায় মৃত ৪ শ্রমিক
-
ওড়িশায় ৬ হাজারি মাইনের সরকারি ইঞ্জিনিয়রের বাড়িতে ২ কোটি নগদ! মিলল বিপুল সম্পত্তির হদিশ
-
জেলে বসেই সন্ত্রাসের নেটওয়ার্ক শাহজাহানের! সন্দেশখালিতে অস্ত্রভাণ্ডারের হদিশ, গ্রেপ্তার ৬