সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম না করেই চিনকে (China) বিঁধলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। জানিয়ে দিলেন, যখন কোনও দেশ আইনি বাধ্যবাধকতাকে অসম্মান করে অথবা দীর্ঘকালীন চুক্তি লঙ্ঘন করে তখন তাদের বিশ্বাসযোগ্যতা তুমুলভাবে ধাক্কা খায়। কোনও দেশের নাম না করলেও জয়শংকর (S Jaishankar) যে বেজিংকেই তোপ দাগলেন তা পরিষ্কার।
ষষ্ঠ ভারত মহাসাগরীয় আলোচনাসভায় অংশ নিতে বাংলাদেশে গিয়েছেন জয়শংকর। ঢাকায় অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখার সময় চিনের বিরুদ্ধে রীতিমতো আক্রমণাত্মক ছিলেন জয়শংকর। তিনি আরও বলেন, সমুদ্র-বাণিজ্যের স্বার্থেই ভারত মহাসাগর সংলগ্ন দেশগুলি ঐক্যবদ্ধ হলেও এটা নিশ্চিত করা দরকার যেন কোনও একটি দেশের আধিপত্যের জন্য সেই স্বার্থ লঙ্ঘিত না হয়। আর এটা রুখতে যে উপসাগরীয় অঞ্চলে নজরদারি আরও কড়া হওয়া দরকার, সেই মন্তব্যও করেন তিনি।
[আরও পড়ুন: পরপর তিনবার রাজ্যের সেরা জেলা হাসপাতালের তকমা পেল এম আর বাঙুর হাসপাতাল]
উল্লেখ্য, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় ২০২০ সালে চিনা আগ্রাসনের কবলে পড়ে ভারত। এরপর বহুবার কোর কমান্ডার পর্যায়ের বৈঠকে বসেছে ভারত-চিন। কিন্তু চিনের আগ্রাসী মনোভাবে সেই শান্তিপ্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে। বরং অব্যাহত থেকেছে ভারতীয় ভূখণ্ড দখলের চেষ্টা। লালফৌজের এই মানসিকতার বিরুদ্ধেই বারবার সরব হয়েছে ভারত। বাংলাদেশেও বিদেশমন্ত্রী বুঝিয়ে দিলেন, বেজিংয়ের মনোভাবের বদল চায় নয়াদিল্লি।
[আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইকে ভর্ৎসনা! বিচারক বললেন, ‘ইয়ে দিল মাঙ্গে মোর’]
সর্বশেষ খবর
-
আরবানায় থাকার যোগ্যতা থেকে ফুটপাথের মেয়েকে অসম্মান, রচনার ‘কুবচনে’ ফুঁসছেন ঋদ্ধি- ঋত্বিক-শ্রীলেখারা
-
বিধান ভবনে বাদানুবাদ, কর্মসূচি নিয়ে ভর্ৎসনার মুখে উত্তেজিত মনোজ, কড়া বার্তা বেণুগোপালের
-
রামনবমীতে অশান্তি! এনআইএ-র হাতে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল সাংসদের কাউন্সিলর স্বামী
-
‘রাজনীতির একাধিপত্য প্রতিষ্ঠার জায়গা নয় বইমেলা’, সাফ জানালেন শমীক
-
কিডনির যত্নে গরিব-মধ্যবিত্তের নবদিশা, শম্পা বোসের স্মৃতিতে যাত্রা শুরু নয়া হাসপাতালের