সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: উড়ালপুল থেকে জাতীয় সড়কে পড়ল ছাইবোঝাই ডাম্পার। বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। নিমেষে গোটা এলাকা ঢেকে যায় ছাইয়ে। স্তব্ধ হয়ে যায় জাতীয় সড়কের সার্ভিস রোড। মৃত্যু হয় একজনের। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরের অন্ডালে।
মঙ্গলবার দুপুরে অন্ডালের দামোদর ভ্যালি কর্পোরেশন থেকে ছাইবোঝাই একটি ডাম্পার যাচ্ছিল রানিগঞ্জের দিকে। অন্ডালের কাজোড়ার জাতীয় সড়কের উড়ালপুলের উপরে উঠতেই ডাম্পার চাকা ফেটে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে গার্ডওয়ালে ধাক্কা মারতেই ডাম্পারটি পড়ে যায় জাতীয় সড়কের সার্ভিস রোডে। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের। ছাইয়ে ঢেকে গোটা সার্ভিস রোড।
[আরও পড়ুন: ফের অস্বস্তিতে রাজ্যপাল, এবার নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগে নবান্নে জমা পড়ল তদন্ত রিপোর্ট]
মৃত চালকের নাম তাপস বাউড়ি(৩২)। আসানসোলের কুনুস্তরিয়ার বাসিন্দা। ঘটনাস্থলে পৌঁছায় অন্ডাল থানার পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। ক্রেনের মাধ্যমে ডাম্পারটিকে সরানো হয়। জেসিবির মাধ্যমে সার্ভিস রোড থেকে সরানো হয় ছাইও। স্থানীয় বাসিন্দা রবি সাউ বলেন, “এই ঘটনা প্রত্যক্ষ করে তাঁরাও আতঙ্কিত।”
প্রসঙ্গত, এপ্রিলের শুরুতেই বড়সড় দুর্ঘটনা ঘটে পূর্ব বর্ধমানের কাঁকসার ১৯ নং জাতীয় সড়কে (NH 19)। বিরুডিহার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল কয়লাবোঝাই একটি ট্রাক। আর তার নিচে চাপা পড়লেন বেশ কয়েকজন পথচারী। দুজনের মৃত্যু হয়েছে।
[আরও পড়ুন: কাঁথিতে বিজেপির প্রতিদ্বন্দ্বী বিজেপিই! আদি-নব্য কাঁটা চিন্তা বাড়াচ্ছে গেরুয়া শিবিরে]
সর্বশেষ খবর
-
চিনি-গুড় প্রয়োজন নেই, মিষ্টিমুখের ইচ্ছে হলে বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর গ্রিন মুগ লাড্ডু
-
হোয়াটসঅ্যাপ নম্বর থেকে ফোন, চাওয়া হচ্ছে টাকা! পুলিশের দ্বারস্থ বিজেপি বিধায়ক
-
‘লাশের রাজনীতি করতে ভালোবাসেন…’, হালিশহর প্রসঙ্গে মমতার বিরুদ্ধে বিস্ফোরক মুকুল-পুত্র!
-
শান্তি বহু দূর! ইরানকে ‘শিক্ষা’ দিতে হরমুজে মার্কিন রণসজ্জা, প্রণালী ঘিরল ২০ ‘জলদানব’
-
শনির দশায় জেরবার সায়ন্তিকা! প্রেম জীবন নিয়ে নায়িকাকে কোন পরামর্শ জ্যোতিষীর?