ধীমান রায়, কাটোয়া: পঞ্চায়েত ভোটের আবহে ফের রক্ত ঝরল বাংলায়। বোমাবাজিতে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম রমজান মোল্লা ওরফে ভগৎ শেখ। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের ভাতারের ভুমশোর গ্রামে। ঘটনার পর থেকে উত্তপ্ত এলাকার পরিস্থিতি।

[মহেশতলা বিধানসভা উপনির্বাচনে দুলাল দাসকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস]
এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত রমজান মোল্লা। ভুমশোর এলাকাতেই বাড়ি তাঁর। এদিন সকালে পশ্চিম পাড়া থেকে রেশন তুলে সাইকেলে করে ফিরছিলেন তিনি। তখনই মসজিদের সামনে তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫৮ বছরের ব্যক্তির। ভুমশোর গ্রামের ১০৩ নম্বর আসনে তৃণমূলের প্রার্থী শান্তনা বেগম। ওই আসনেই নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন শামিমা খাতুন। মৃত রমজান মোল্লা শামিমা খাতুনকে সমর্থন করছিলেন বলে জানা গিয়েছে। শামিমা খাতুনের ভাসুর মফিউল হক মণ্ডলের অভিযোগ, নির্দল প্রার্থীর মনোনয়ন তোলার জন্য শান্তনার স্বামী চন্দন শেখ সকাল থেকেই কিছু লোকজন নিয়ে এলাকায় বোমাবাজি শুরু করে। তারপর রমজানকে উদ্দেশ্য করে বোমা ছোড়া হয়।
[তৃণমূল-বিজেপি প্রার্থীর একই প্রস্তাবক! গলসিতে দৌড় থামল পদ্মফুলের]
ঘটনার খবর পেয়েই ভাতার থানার পুলিশ এলাকায় যায়। মৃতদেহ উদ্ধার করে বর্ধমানে পাঠানো হয়। গ্রামে পুলিশি টহলদারি শুরু হয়েছে। এলাকায় তল্লাশিও চালাচ্ছে পুলিশ। সকালের ঘটনার পর গ্রামের প্রায় পাঁচশো বাসিন্দা ভাতার থানার সামনে হাজির হন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ জানাতে থাকেন তাঁরা। উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।
ছবি: জয়ন্ত দাস
[৪০ বছরের বন্ধুত্বে দাঁড়ি, ভোটের গেরোয় বন্দুকের খরিদ্দার খুঁজছেন অশীতিপর বৃদ্ধ]
সর্বশেষ খবর
-
‘মুক্তোমনা হও তবে…’, কেতন হত্যাকাণ্ডের পর তরুণপ্রজন্মকে সতর্কবাণী কঙ্গনার
-
‘চূড়ান্ত হতাশ’, চিরতরে বিশ্বকাপ দেখা বন্ধ করছেন দেবের নায়িকা ইধিকা!
-
ঘরে ফিরে নবজাতকের মুখদর্শন, যন্ত্রণায় প্রলেপ বাংলাদেশে ‘পুশব্যাক’ হওয়া দানিশের, কী বলছেন সুইটি?
-
কাল থেকে টানা ৬০ ঘণ্টা বন্ধ চিংড়িঘাটা উড়ালপুল! আচমকা কেন এমন নির্দেশিকা কলকাতা পুলিশের?
-
আইসিসি হল অফ ফেমে সৌরভ, ‘পার্টনার’কে আবেগঘন বার্তা শচীনের